সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

শিরোনাম
হুতিদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করেছে ইয়েমেনের সরকারি বাহিনী বিশ্বের বেশির ভাগ দেশ যখন পাকিস্তানের পাশে, তখন রাশিয়া ভারতের পাশে ছিল: জয়শঙ্কর আয়নাবাজি: দক্ষিণ কোরিয়ায় থেকেই আদালতে আত্মসমর্পণ, পরে ধরা পড়ল জালিয়াতি ভেঙে গেল প্রীতম-শাহতাজের সংসার, দিলেন বিচ্ছেদের ঘোষণা দশ বছরের দাম্পত্যে ইতি, বিচ্ছেদের পথে প্রীতম-শাহতাজ ৬৮৩-এর পর কুলাউড়ায় মিলল আরও ৮৬ বস্তা চাল, নিখোঁজ এখন ৩১ রায়পুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির সভা বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় শিক্ষিকাকে পানি ছিটিয়ে উত্ত্যক্ত, যুবককে গণপিটুনি ‘ভবিষ্যতে একজন প্রকৌশলী হয়ে বাবার কষ্ট কমাতে চাই’

রায়পুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে অনুষ্ঠিত হয়েছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট।

শনিবার (৩অক্টোবর) বিকালে দক্ষিণ রায়পুর আব্দুর রহমান আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলার মধ্যদিয়ে এ টুর্নামেন্ট সমাপ্ত হয়। ফাইনালে সুলতানিয়া স্পোর্টস একাডেমিকে

৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাবুরহাট ব্যবসায়ী একাদশ।

চর মোহনা ইউনিয়ন বিএনপির আয়োজনে টুর্নামেন্টটিতে ১৬টি দল অংশ গ্রহন করেন।

পরে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন অতিথিরা।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া এমপি ।

টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির প্রধান ও রায়পুর উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক জালাল উদ্দীন রানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেড.এম. নাজমুল ইসলাম মিঠু, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ফয়সাল, চর মোহনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন, সাধারন সাধারন মিজানুর রহমান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক শরীফ হোসেন সুফি প্রমুখ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: