বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

শিরোনাম
মিল্কভিটা চেয়ারম্যান শাতিল ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জে কোটালীপাড়ায় ১৬৪ পিস নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রবাসীদের জরুরি নির্দেশনা দিলো কাতার, না মানলে শাস্তি শনিবার খুলনা বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্যজোট প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে এক ম্যাচে যত রেকর্ড গড়লেন মেসি কালিয়াকৈরে বৃষ্টির পানিতে প্লাবিত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, যানবাহন চলাচলে ধীরগতি গোপালগঞ্জে ওভারটেক করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষ: প্রাণ হারালেন ১, আহত ৩০

‘বৃহত্তর নোয়াখালীতে বঙ্গবন্ধু’ গ্রন্থের মোড়ক উন্মোচন

জেলা প্রতিনিধি :: নোয়াখালীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ‘বৃহত্তর নোয়াখালীতে বঙ্গবন্ধু’ গ্রন্থের প্রকাশনা মোড়ক উন্মোচন করা হয়েছে।

গতকাল শনিবার (১৭ অক্টোবর) বইটির মোড়ক উন্মোচন করেন বীর মুক্তিযোদ্ধা ফরিদা খানম সাথী এমপি।

নোয়াখালীর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন সাবেক এমপি ও বৃহত্তর নোয়াখালী জেলার মুজিব বাহিনীর প্রধান মাহমুদুর রহমান বেলায়েত।

এছাড়া মুক্তিযুদ্ধের সংগঠক ও প্রকাশক বৃহত্তর নোয়াখালীতে বঙ্গবন্ধু গোলাম মোস্তফা ভূঁইয়া ও গ্রন্থের লেখক মোহাম্মদ ফকরুল ইসলাম আলোচনা করেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার আগে ও স্বাধীনতার পরে বেশ কয়েকবার বৃহত্তর নোয়াখালী এসেছিলেন।

১৯৭২ সালে তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন নোয়াখালী প্রেসক্লাব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে জনসভা, বেগমগঞ্জে মাঠে জনসভা ও হাতিয়া উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: