মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

শিরোনাম
পে-স্কেলের পর প্রশ্ন, বাজারের চাপ সামলাবে কীভাবে সাধারণ মানুষ ‘মেয়েকে বলেছি—তোমার প্রেমিক থাকতেই পারে, কিন্তু তাকে বিয়ে করবে না’ জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি খেলাফত মজলিসের কেন নতুন পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি ভারতকে ক্ষুব্ধ করে তুলছে পেশাগত অধিকার রক্ষায় হাবিপ্রবিতে ভেটেরিনারি শিক্ষার্থীদের মানববন্ধন জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির মূল্যবৃদ্ধি প্রত্যাহার করে জ্বালানি খাতে টেকসই ও জনবান্ধব নীতি গ্রহণের দাবি এবি পার্টির এক বছরে ৩৩৮ কর্মসূচি, ৩ কোটি ৫২ লাখ টাকার কাজ জাকসুর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম: রিজভী মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া

মতলব উত্তরে মা ইলিশ ধরার অপরাধে ৮ জেলে আটক

মতলব উত্তর (চাঁদপুর) :: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৮ জেলে, ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর ) বিকাল থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ নেতৃত্বে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালিত হয়।

পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নেহাশীষ দাশ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১ জন আসামিকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড, ৩ জনকে ১৫ হাজার টাকা অর্থদন্ড ও ৪ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। জব্দকৃত কারেন্টজাল পরে ধ্বংস করা হয় এবং উদ্ধারকৃত মাছ স্থানীয় মাদ্রাসায় এতিমদের মধ্যে বিতরণ করা হয়।

কারাদন্ডপ্রাপ্ত হলেন মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার মল্লিকা চরের মোঃ আব্দুল হামিদ বেপারী (৬০), অর্থদন্ড প্রাপ্ত সোহেল প্রধান ( ২৮), রশিদ বেপারী (৪০) ও আহম্মদ প্রধানীয় অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, বেলতলী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু তাহের, ইউএনও’র সিএ আমিনুল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ বলেন, মা ইলিশ রক্ষার সরকারের সকল কার্যক্রম বাস্তবায়নে অভিযান পরিচালিত অব্যাহত থাকবে। সরকারে নিদের্শনা অমান্য করলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: