মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

শিরোনাম
ইতিহাস পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় নিরাপত্তার চাদর, প্রতিটি মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি বড়াইগ্রামে অবৈধ ‘ঢাকা কিং বেকারি’তে যৌথ অভিযান: ম্যানেজার আটক, ২০ হাজার টাকা জরিমানা সরকারি নির্দেশনা উপেক্ষা করে রাতেও খোলা কুলাউড়ার শপিংমল-দোকানপাট কুমিল্লায় গ্যাসের জন্য মহাসড়কে পণ্যবোঝাই গাড়ির দীর্ঘ লাইন, বন্ধ আঞ্চলিক গণপরিবহন আগামীকাল জেবিএবি নির্বাচন: সভাপতি ও সাধারণ সম্পাদক পদে চার প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা কম‌লো স্বর্ণালংকারের দাম ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট বোলার দেখে খেলিনি, বলের মেরিট বুঝে খেলেছি : তানজিদ আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান: এনডিটিভি

বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের মদদ দাতাদের মুখোশ উন্মোচনে বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি : তথ্য প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক :: জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের নৃশংস খুনীদের নেপথ্যে মদদ দাতাদের মুখোশ উন্মোচনে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি।

জাতীয় প্রেসক্লাবে আজ সকালে শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ দাবি জানান।

তিনি বলেন ১৯৭৫ এর ১৫ আগস্টের ট্যাজেডির পর জিয়াউর রহমান ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে দিতে থাকে। শুরু করে সাম্প্রদায়িকতা ও ঘৃণার রাজনীতি। তার পৃষ্ঠপোষকতায় স্বাধীনতা বিরোধীরা পুনর্বাসিত হয়। এবং ইতিহাসের চাকা পেছনে ঘুরতে থাকে।

ডা. মুরাদ বলেন, তরুণ প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে এবং জানাতে হবে। বর্তমান সরকারের উন্নয়নের পথে দুর্বার গতিতে এগিয়ে যাবার কথা সবাইকে অবহিত করতে হবে। স্বাধীনতা বিরোধীদের অপতৎপরতা সম্পর্কে দেশবাসিকে সজাগ ও সচেতন করতে হবে, তবেই শেখ রাসেলের জন্মবার্ষিকী পালন সার্থক হবে।

চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, এম এ করিম, শিল্পী খন্দকার রফিকুল আলম, সাংবাদিক মানিক লাল ঘোষ, অভিনেত্রী অরুনা বিশ্বাস, তারিন, শাহনুর প্রমুখ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: