শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম
নতুন মার্কিন শুল্কের প্রস্তাবে ক্ষুব্ধ বিভিন্ন দেশ রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় গোপনীয়তা ভেঙে বিয়ের ছবি প্রকাশ করলেন মিমি, পাত্র কে মেয়ের বিয়েতে ৪ লাখ মানুষকে খাওয়ালেন ভারতের দরিদ্রতম রাজ্যের এক নেতা বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে পেলেন মাত্র একজন ছাত্রী যে রেস্তোরাঁয় কথা বলে না কেউ, কাজ চলে ইশারা আর হাসিতে রোগী ও স্বজনের ছদ্মবেশে অভিযান, চমেক হাসপাতালে আটক ৩০ দালাল লিবারল্যান্ড: যে ক্রিপ্টো দেশের নাম খুব কম মানুষই জানে লক্ষ্মীপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংক্রান্ত অবহিতকরন সভা অনুষ্ঠিত দক্ষিণাঞ্চলের সড়ক-রেল যোগাযোগ ও ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ের অগ্রগতি পর্যালোচনা

তারেক রহমানের সংবর্ধনায় যাওয়ার পথে কৃষক দল নেতার মৃত্যু

আতিয়ার রহমান, স্টাফ করেসপন্ডেন্ট নড়াইল:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের সাক্ষী হতে ঢাকায় যাওয়ার পথে নড়াইল জেলার লোহাগড়া উপজেলা কৃষক দলের আহবায়ক মুন্সি খায়রুজ্জামান আলম মারা গেছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) রাত ১১ টার দিকে ফরিদপুর জেলার ভাঙ্গা এলাকায় চলন্ত বাসে অসুস্থ হয়ে পড়লে মুন্সী খায়রুজ্জামান আলমকে ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসক জানান তিনি হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

মৃত মুন্সি খায়রুজ্জামান আলম লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মৃত চেরাগ মুন্সির ছেলে। তিনি লোহাগড়া উপজেলা কৃষকদলের আহ্বায়ক হিসেবে দ্বায়িত্বে ছিলেন।

লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন। এ উপলক্ষে নড়াইল জেলা থেকে হাজারো নেতাকর্মী ঢাকায় রওনা হন।
বুধবার রাতে লোহাগড়া উপজেলা সিএন্ডবি চৌরাস্তা এলাকা থেকে তারা বাসযোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। পথে ঢাকা-বেনাপোল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা এলাকায় পৌছালে মুন্সি খায়রুজ্জামান আলম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিল চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, কয়েকজন নেতাকর্মী মরদেহটি বাড়িতে নিয়ে যাচ্ছেন, আর বাকীরা ঢাকায় যাচ্ছেন।

নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম জানাম, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নড়াইল জেলা জুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দলের শীর্ষ নেতার দেশে ফেরাকে ঘিরে তৃনমূল পর্যায় পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

তিনি আরও জানান, জেলার তিনটি উপজেলা থেকে অন্তত ২০ হাজড় নেতাকর্মী বাস, মাইক্রোবাস, ব্যক্তিগত গাড়ি ও ট্রেনে করে ঢাকায় রওনা হয়েছেন। ইতিহাসের সাক্ষী হতে নড়াইল সদর, লোহাগড়া ও কালিয়া উপজেলা থেকে দলবেঁধে নেতাকর্মীরা ঢাকামুখী হন। এই পথেই লোহাগড়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক মুন্সী খায়রুজ্জামান আলমের মৃত্যু হয়।

জেলা বিএনপির পক্ষ থেকে এ ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: