শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় গোপনীয়তা ভেঙে বিয়ের ছবি প্রকাশ করলেন মিমি, পাত্র কে মেয়ের বিয়েতে ৪ লাখ মানুষকে খাওয়ালেন ভারতের দরিদ্রতম রাজ্যের এক নেতা বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে পেলেন মাত্র একজন ছাত্রী যে রেস্তোরাঁয় কথা বলে না কেউ, কাজ চলে ইশারা আর হাসিতে রোগী ও স্বজনের ছদ্মবেশে অভিযান, চমেক হাসপাতালে আটক ৩০ দালাল লিবারল্যান্ড: যে ক্রিপ্টো দেশের নাম খুব কম মানুষই জানে লক্ষ্মীপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংক্রান্ত অবহিতকরন সভা অনুষ্ঠিত দক্ষিণাঞ্চলের সড়ক-রেল যোগাযোগ ও ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ের অগ্রগতি পর্যালোচনা আড়াই বছর পর মালয়েশিয়ার পথে যাত্রা প্রবাসী কর্মীদের

পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জের পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ১২ টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সভাপতি আলহাজ্ব আব্দুর রউফ এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রবিউল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে সকল ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ও পুরস্কার তুলে দেন মতলা ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল।

এ সময়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সভাপতি বিজি প্রেস ঢাকার নুর আহমেদ, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফেজ মুফতি আব্দুস সাত্তার আজিজী, পানিয়া জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন, নীজদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আকরাম হোসেন, উকশা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল খালেক, পানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এস এম সি সাবেক সভাপতি ডাক্তার তুহিন জাহাঙ্গীর, সহ-সভাপতি মাসুদ পারভেজ ক্যাপ্টেন, সাবেক ইউপি সদস্য শাকিলা আমিন প্রমূখ।

এ বছর বিদ্যালয়ে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ২২৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন, তার ভেতর থেকে ১৭৭ জন উত্তীর্ণ হয়েছে। এসময় বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রথম স্থান, দ্বিতীয় স্থান ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে সেই সাথে তারা পরবর্তীতে যেন আরো ভালো কিছু করতে পারে সেই সব বিষয় মূল্যবান বক্তব্য রাখেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: