শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
আতিয়ার রহমান, স্টাফ করেসপন্ডেন্ট নড়াইল :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-২ (লোহাগড়া-নড়াইল সদর একাংশ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী আতাউর রহমান বাচ্চু লোহাগড়ার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
রোববার (৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩ টার দিকে লোহাগড়া ড্রীম হ্যাভেন রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোহাগড়া উপজেলা শাখার আমীর মো. হাদিউজ্জামানের সভাপতিত্বে ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরসহ বক্তব্য দেন নড়াইল-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী আতাউর রহমান বাচ্চু।
আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নড়াইল জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসাইন, জামায়াতে ইসলামী লোহাগড়া উপজেলা শাখার সেক্রেটারি মো. সেকেন্দার খান, জামায়াতে ইসলামী উপজেলা শাখার নায়েবে আমীর ওয়াহিদুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য মো. ইমদাদুল হক ও মো. বাদশা মিয়া প্রমুখ। এসময় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান বাচ্চু বলেন, জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফভিত্তিক একটি আদর্শ সমাজ ও রাষ্ট্র গড়তে চায়। আমরা মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছি। নড়াইল-২ আসনের শিক্ষা,সড়ক যোগাযোগসহ সার্বিক উন্নয়নে জামায়াতে ইসলামী কার্যকর ভূমিকা রাখতে চাই। আমরা এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে হানাহানি, মারামারি ও বিশৃঙ্খলার কোনো স্থান থাকবে না।