বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

শিরোনাম
ফুটপাত দখলকারীদের নাম শুনে ওসিকে ফোন দিলেন প্রশাসক, বললেন ‘ওদেরকে ধরবা আজকে’ দেয়ালে শেখ মুজিবের ছবি, প্রধান শিক্ষকের কক্ষে তালা গোপালগঞ্জে নির্মানাধীন নারীর বাড়ি গুঁড়িয়ে দিয়ে লুটপাট, ভুক্তভোগী পরিবারে চরম আতঙ্ক কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের বাংলাদেশকে ইসলামি অর্থায়নের আঞ্চলিক কেন্দ্র হিসেবে গড়ার পরামর্শ বিশেষজ্ঞদের নানক–নাছিমদের আগরতলায় অবস্থানের খবর, বিএনপির বিক্ষোভ সাবেক সচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ, তালিকায় আছেন কারা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদী তৎপরতা রুখে দিতে হবে: কুমিল্লায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী দর মূল্যায়নকারী প্রতিষ্ঠান যুক্ত হবে প্রকল্পে, বিশেষজ্ঞও রাখা হবে ইসরায়েল নিয়ে অবস্থানের কারণে জার্মান রাজনীতিককে বহিষ্কার করল দল

পৃথিবীর সবচেয়ে কাছে আসছে বৃহস্পতি, দেখবেন যেভাবে

সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতি চলতি সপ্তাহেই পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে আসছে, যা জ্যোতির্বিদ ও আকাশপ্রেমীদের জন্য এক বিরল মহাজাগতিক দৃশ্য উপভোগের সুযোগ করে দিচ্ছে।

দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন অনুযায়ী, এই সময়ে রাতের আকাশে বৃহস্পতি অত্যন্ত উজ্জ্বলভাবে দৃশ্যমান হবে। জেমিনি নক্ষত্রমণ্ডলের দুই উজ্জ্বল তারা ‘ক্যাস্টর’ ও ‘পোলাক্স’-এর সঙ্গে মিলে বৃহস্পতি আকাশে একটি অসম ত্রিভুজ তৈরি করবে।

পৃথিবীর চেয়ে ১১ গুণ বড় ব্যাসের এই গ্রহটির মেঘাচ্ছন্ন পৃষ্ঠে প্রচুর পরিমাণে সূর্যের আলো প্রতিফলিত হওয়ায় এটি শুক্র গ্রহের চেয়েও অনেক দূরে থাকা সত্ত্বেও অবিশ্বাস্য উজ্জ্বল দেখাবে। এই বিশেষ মুহূর্তে পৃথিবী থেকে বৃহস্পতির দূরত্ব হবে প্রায় ৬৩৩ মিলিয়ন কিলোমিটার।

সূর্য থেকে আলো বৃহস্পতিতে পৌঁছাতে ৪৩ মিনিট সময় নিলেও, বৃহস্পতি থেকে প্রতিফলিত সেই আলো মাত্র ৩৫ মিনিটে পৃথিবীতে এসে পৌঁছাবে।

আগামী ৯ জানুয়ারি রাতে উত্তর ও দক্ষিণ উভয় গোলার্ধের মানুষ পূর্ব আকাশে খালি চোখেই সহজে বৃহস্পতিকে দেখতে পাবেন। তবে এর সৌন্দর্য আরও স্পষ্টভাবে উপভোগ করতে বাইনোকুলারের সাহায্য নেওয়া যেতে পারে, যার মাধ্যমে গ্রহটির চারটি বৃহত্তম উপগ্রহ দেখাও সম্ভব হবে।

এছাড়া ১০ গুণ বা তার বেশি ক্ষমতার টেলিস্কোপ ব্যবহার করলে বৃহস্পতির মেঘের বিচিত্র আচ্ছাদনও দেখা যাবে বলে জানানো হয়েছে। মহাকাশ পর্যবেক্ষকদের জন্য বছরের অন্যতম সেরা এই দৃশ্যটি মিস না করতে উৎসাহ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

 


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: