বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

স্বাধীনতার মূল্য –  এম হাছান উদ্দিন (আকবার)

স্বাধীনতার মূল্য –

“স্বাধীন হলো, স্বাধীন হলো”
জনগণ কি পেলো?
মেহনতী মানুষ কি পেলো?

হাত হারালো, পা হারালো,
চোখ হারালো, জীবন হারালো,
জনগণ কি পেলো?

শিশু হারালো, কিশোর হারালো,
যুবক হারালো, বৃদ্ধ হারালো,
জনগণ কি পেলো?

ছাত্র হারালো, ছাত্রী হারালো,
শিক্ষক হারালো, শিক্ষার্থী হারালো,
জনগণ কি পেলো?

ভাই হারালো, বোন হারালো,
বাবা হারালো, মা হারালো,
জনগণ কি পেলো?

ঘর হারালো, বাড়ি হারালো,
শহর হারালো, নগর হারালো,
জনগণ কি পেলো?

“স্বাধীন হলো, স্বাধীন হলো”
জনগণ কি পেলো?
মেহনতী মানুষ কি পেলো?

কবিতা- এম হাছান উদ্দিন (আকবার)
১০/০১/২০২৬ইং


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: