সোমবার, ১৮ মে ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

শিরোনাম
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চৌদ্দগ্রাম শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মেঘনার ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে: দ্রুত শুরু হচ্ছে জরুরি কাজ – পানিসম্পদ মন্ত্রী তারেক রহমান তার প্রত্যেকটি প্রতিশ্রুতি বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছেন – খায়ের ভূঁইয়া নড়াইলে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন গাজীপুরে টিসিবির ট্রাকসেল কার্যক্রম: সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল, জরুরি ভাঙ্গন প্রতিরোধের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর বেহেশতের কার্ড কিনলে ঠকে যেতেন নগদে : এমপি আবুল খায়ের “মুন্সীগঞ্জ জেলা ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ তিনজন গ্রেফতার” ভারতে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন মেহেরপুরে ছাত্রলীগের পোস্টার লাগানোর ভিডিও ভাইরাল

কবিতা, সর্বত্র রাজনীতি- এম হাছান উদ্দিন(আকবর)

সর্বত্র রাজনীতি-

রাজনীতি করি আমি
তোমার সাথে, তোমাদের সাথে,
উঁচু-নিচু সবের সাথে রাজনীতি করি আমি।

জেনে-না জেনে, দূর-প্রান্তে, দৃশ্যে-অদৃশ্যে,
বিশ্বের শীর্ষে রাজনীতি করি আমি।

মশা থেকে পিঁপড়া, পশু-পাখি, বিষাক্ত প্রাণী,
হরিণ থেকে সিংহের সাথে রাজনীতি করি আমি।

সমাজের সর্বত্র, মাঠ থেকে ময়দান,
শহিদ মিনার থেকে স্মৃতিসৌধ, বুদ্ধিজীবীর লাসে,
কবরে, জন্ম-মৃত্যুর বর্ষে রাজনীতি করি আমি।

আগুন থেকে সাগর, আলো ও অন্ধকারে,
ভূগর্ভে, পাহাড় থেকে আকাশ, রৌদ্র থেকে তুফান,
ভূমিকম্প থেকে গুঞ্জন, শীত থেকে বর্ষায় রাজনীতি করি আমি।

আইনি-বেআইনি পথে, সুস্থ-অসুস্থ মানব ধর্মে,
এতিম-ফকির, মজলুম, মুচি-পির, মেহনতী মানুষের
রাজনীতি করি আমি।

স্বার্থ রক্ষায়, জনতা রক্ষায়, দেশ রক্ষায়, বিশ্ব রক্ষায় রাজনীতি করি।
মেহনতী মানুষের রাজনীতি করি আমি।

কবিতা, সর্বত্র রাজনীতি- এম হাছান উদ্দিন(আকবর)
– ১১/০১/২৬


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: