বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন

শিরোনাম
লিবারল্যান্ড: যে ক্রিপ্টো দেশের নাম খুব কম মানুষই জানে লক্ষ্মীপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংক্রান্ত অবহিতকরন সভা অনুষ্ঠিত দক্ষিণাঞ্চলের সড়ক-রেল যোগাযোগ ও ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ের অগ্রগতি পর্যালোচনা আড়াই বছর পর মালয়েশিয়ার পথে যাত্রা প্রবাসী কর্মীদের প্রধানমন্ত্রীর সংলাপে ১১ দল জোটবদ্ধ হয়েই যাবে: পরওয়ার শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী ‘এবারও সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামব, ইনশা আল্লাহ’ রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক রেকর্ড গড়ে রৌপ্য জিতলেন স্বপ্না গণভোটের গণরায় না মানলে জাতীয় ঐক্যের আহ্বানের কোনো মূল্য থাকবে না

সাতক্ষীরার শ্যামনগরে সড়ক নির্মাণের খোঁড়া গর্তে যাত্রীবাহী বাস

সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সড়ক ও জনপদ(সওজ) বিভাগের নির্মাণাধীন সড়কের জন্য খোঁড়া গর্তে একটি যাত্রীবাহী বাস পড়ে গেছে। এ ঘটনায় বাসচালক সহ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে । তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভেটখালী ইউনিয়নের মানিকখালি সংলগ্ন সওজের নির্মাণাধীন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কালিগঞ্জ হয়ে ভেটখালী রুটে চলাচলকারী যাত্রীবাহী বাসটি সড়ক নির্মাণ কাজের জন্য পাশে খোঁড়া গর্তে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন।

আহতদের মধ্যে বাসচালকসহ কয়েকজন থাকলেও তাদের অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমান বলেন, “এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: