বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

শিরোনাম
দর মূল্যায়নকারী প্রতিষ্ঠান যুক্ত হবে প্রকল্পে, বিশেষজ্ঞও রাখা হবে ইসরায়েল নিয়ে অবস্থানের কারণে জার্মান রাজনীতিককে বহিষ্কার করল দল দ্বৈত পেশায় থাকা আইনজীবীদের বিষয়ে ব্যবস্থা নিতে কমিটি গঠনের নির্দেশ প্রতিটি বিভাগীয় শহরে আই ব্যাংকিং চালুর তাগিদ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর নিষিদ্ধঘোষিত নিষিদ্ধ ছাত্রলীগের মহানগর শাখার সাধারণ সম্পাদক গ্রেপ্তার মোদির সঙ্গে কাজ করো—শুভেন্দুকে উপদেশ দিয়েছিলেন প্রণব মুখার্জি পোশাক শিল্পের উন্নয়ন নিশ্চিতে শ্রমবান্ধব পরিবেশ জরুরি এমপিকে ছাড়া কোনো রাস্তা বা ভবন উদ্বোধন করা যাবে না: রায়হান সিরাজী প্লেব্যাক গায়িকা হিসেবে বড় পর্দায় বুবলী হাসিনার প্রত্যর্পণ বিষয়ে স্পষ্ট বার্তা দিল ভারত

নড়াইলে কাভার্ডভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

স্টাফ করসপন্ডেন্ট নড়াইল :
নড়াইল সদর উপজেলায় ঢাকা-বেনাপোল মহাসড়কে কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক অন্তু শেখ নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার ঢাকা-বেনাপোল মহাসড়কের বুড়িখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানার ওসি শেখ সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত অন্তু শেখ গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার বেলতলা বালিয়াডাঙ্গা গ্রামের শহিদ শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও ঘটনাস্থলে থাকা নিহতের ছোট ভাই জানান, অন্তু শেখ নামে ওই যুবক নিজ বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার বেলতলা বালিয়াডাঙ্গা থেকে শুক্রবার সকালে নড়াইল সদর উপজেলার মাইজপাড়া পশুর হাটে গরু কেনা-বেচা করতে যান। গরু কেনা-বেচা শেষে বিকেলে মোটরসাইকেল যোগে মাইজপাড়া থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। প্রতিমধ্যে ঢাকা-বেনাপোল মহাসড়কের বুড়িখালি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের সঙ্গে অন্তুর

মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলটি কাভার্ড ভ্যানের নিচে চলে যায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানার ওসি শেখ সেকেন্দার আলী বলেন, কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি হেফাজতে নেয়া হয়। কাভার্ডভ্যানটি জব্দ হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: