বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

শিরোনাম
ইসরায়েল নিয়ে অবস্থানের কারণে জার্মান রাজনীতিককে বহিষ্কার করল দল দ্বৈত পেশায় থাকা আইনজীবীদের বিষয়ে ব্যবস্থা নিতে কমিটি গঠনের নির্দেশ প্রতিটি বিভাগীয় শহরে আই ব্যাংকিং চালুর তাগিদ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর নিষিদ্ধঘোষিত নিষিদ্ধ ছাত্রলীগের মহানগর শাখার সাধারণ সম্পাদক গ্রেপ্তার মোদির সঙ্গে কাজ করো—শুভেন্দুকে উপদেশ দিয়েছিলেন প্রণব মুখার্জি পোশাক শিল্পের উন্নয়ন নিশ্চিতে শ্রমবান্ধব পরিবেশ জরুরি এমপিকে ছাড়া কোনো রাস্তা বা ভবন উদ্বোধন করা যাবে না: রায়হান সিরাজী প্লেব্যাক গায়িকা হিসেবে বড় পর্দায় বুবলী হাসিনার প্রত্যর্পণ বিষয়ে স্পষ্ট বার্তা দিল ভারত বাংলাদেশ-ভারতসহ কয়েকটি দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক

স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দেওয়ায় নড়াইলে বিএনপির ৬ নেতা বহিষ্কার

আতিয়ার রহমান, স্টাফ করসপন্ডেন্ট নড়াইল, নড়াইল :
নড়াইল জেলা বিএনপির বহিস্কৃত সাধারণ সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ (লোহাগড়া-নড়াইল সদর একাংশ) আসনের বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) কলস প্রতীকের প্রার্থী মো. মনিরুল ইসলামকে সমর্থন করায় নড়াইল সদর উপজেলা ও পৌর এবং লোহাগড়া উপজেলা ও পৌর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদমর্যাদার ৬ নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১ টার দিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম পলাশ, পৌর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, পৌর বিএনপির সভাপতি মোঃ মিলু শরিফ ও সাধারণ সম্পাদক এস এম মশিয়ার রহমান সান্টুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, নড়াইল-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদ (ধানের শীষ ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আতাউর রহমান বাচ্চু (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশে’র প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম (হাতপাখা), গণঅধিকার পরিষদ (জিওপি) মো. নুর ইসলাম (ট্রাক), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিযোট মো.শোয়েব আলী (ছড়ি), স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুল ইসলাম (কলস), ও ফরিদা ইয়াসমিন (জাহাজ) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: