বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

শিরোনাম
ইসরায়েল নিয়ে অবস্থানের কারণে জার্মান রাজনীতিককে বহিষ্কার করল দল দ্বৈত পেশায় থাকা আইনজীবীদের বিষয়ে ব্যবস্থা নিতে কমিটি গঠনের নির্দেশ প্রতিটি বিভাগীয় শহরে আই ব্যাংকিং চালুর তাগিদ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর নিষিদ্ধঘোষিত নিষিদ্ধ ছাত্রলীগের মহানগর শাখার সাধারণ সম্পাদক গ্রেপ্তার মোদির সঙ্গে কাজ করো—শুভেন্দুকে উপদেশ দিয়েছিলেন প্রণব মুখার্জি পোশাক শিল্পের উন্নয়ন নিশ্চিতে শ্রমবান্ধব পরিবেশ জরুরি এমপিকে ছাড়া কোনো রাস্তা বা ভবন উদ্বোধন করা যাবে না: রায়হান সিরাজী প্লেব্যাক গায়িকা হিসেবে বড় পর্দায় বুবলী হাসিনার প্রত্যর্পণ বিষয়ে স্পষ্ট বার্তা দিল ভারত বাংলাদেশ-ভারতসহ কয়েকটি দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক

কালিগঞ্জে দাঁড়িপাল্লার মনোনীত প্রার্থী নির্বাচনীয় সমাবেশ অনুষ্ঠিত

শেখ ফারুক হোসেন সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা ৩ (কালিগঞ্জ – আশাশনি) সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার মনোনীত প্রার্থী মুহাদ্দিস রবিউল বাসারের কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর, রতনপুর ও ধলবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী বিভিন্ন স্থানে গণসংযোগ, পথসভা, নির্বাচনীয় সমাবেশ অনুষ্ঠিত হয়।

বুধবার (২৮ শে জানুয়ারী) সকাল থেকে মথুরেশপুর ইউনিয়নের নাজিমগঞ্জ বাজারসহ বিভিন্ন বাজারে গণসংযোগ ও বিকালে রতনপুর ইউনিয়নের কদমতলা ফুটবল মাঠে নির্বাচনীয় সমাবেশ এবং ধলবাড়িয়া ইউনিয়নে গণসংযোগ, নির্বাচনীয় পথসভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ সংসদীয় আসন (আশাশুনি–কালিগঞ্জ) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক, সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোঃ আব্দুল গফফার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি নাজমুল হাসান, কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, কালিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, কালিগঞ্জ উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য আবু ইসলাম, কালিগঞ্জ উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য ড মিজানুর রহমান, কালিগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার সালাউদ্দিন আহমেদ, কালিগঞ্জ উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি ও ইউপি সদস্য জামাল ফারুক, রতনপুর ইউনিয়ন জামায়াতের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও রোমানিয়া প্রবাসী শেখ আলমগীর হোসেন, কাটুনিয়া রাজবাড়ি কলেজের সহকারী অধ্যাপক এস কে তায়জুল ইসালামসহ দলটির উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল, কৃষক, শ্রমিক, কর্মীও নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

দিনব্যাপী নির্বাচনী কর্মসূচিতে প্রধান অতিথি সাতক্ষীরা-৩ সংসদীয় আসন (আশাশুনি–কালিগঞ্জ) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার বলেন “অসৎ নেতৃত্বের কারণে দেশ তলা বিহীন ঝুড়িতে পরিনত হয়েছে। আপনারা জামায়াতে ইসলামীকে ইতিপূর্বে দুইটি মন্ত্রনালয় পরিচালনা করতে দেখেছেন সার্চ লাইট দিয়ে খুজেও মন্ত্রাণালয় দুটিতে অনিয়ম দূর্নীতি খুজে পাওয়া যায়নি। অপরাধী ব্যতিত সব দল মত ধর্ম নির্বিশেষে মিলেমিশে শান্তিপূর্ণভাবে এদেশে বসবাস করবে। এই জেলাকে অতীতে বৈষম্য করে উন্নয়ন বঞ্চিত করে রাখা হয়েছে”।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: