সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম
কোহলির নতুন বিশ্বরেকর্ড সুর নরম করে ট্রাম্প বললেন, চুক্তিতে তাড়াহুড়ো নয় বরিশালে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পরিবারের স্বপ্ন পুরে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি উজিরপুরে শিশুদের স্বপ্নচিত্র অঙ্কন ও সুপ্ত প্রতিভা বিকাশে উৎসাহমূলক উপহার বিতরণে- এমপি পরিবহন গুলোকে নিয়ম মেনে রাস্তায় চললে নিরাপদে ঈদ যাত্রা সার্থক হবে – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি, মুন্সীগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ ইতনা গণহত্যার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউজপেপার এডিটর পাবলিশার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ-নেপাব’র আত্মপ্রকাশ

নিজস্ব সংবাদাতা : দেশের সংবাদপত্র শিল্পের সম্পাদক ও প্রকাশকদের যৌথ প্ল্যাটফর্ম-নিউজপেপার এডিটর পাবলিশার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ- নেপাব নামে একটি নতুন সংগঠন আত্মপ্রকাশ করেছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ঢাকা রিপোর্টাস ইউনিটিতে দৈনিক সমবাংলার সম্পাদক মান্নান মারুফের সভাপতিত্বে সম্পাদক প্রকাশকদের এক সভায় সংগঠনটি ঘোষণা করা হয়।

ওই সভায় সংবাদপত্রের বিভিন্ন সমস্যা সংকট সমাধানের লক্ষ্যে একটি সংগঠন গড়ে তোলার যোক্তিকতা- বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় মূল্যবান মতামতদেন- দৈনিক বাঙলার জাগরণ সম্পাদক প্রকাশক মহিনউদ্দিন চৌধুরী লিটন, দৈনিক আমার বাঙলার সম্পাদক প্রকাশক এমএম রুহুল আমীন, দৈনিক আলোকিত প্রতিদিনের সম্পাদক প্রকাশক সৈয়দ নুরুল হুদা রনো, দৈনিক আলোর বার্তার সম্পাদক প্রকাশক রফিকউল্লাহ শিকদার, দৈনিক নাগরিক সংবাদের সম্পাদক সুমন প্রামাণিক, দৈনিক বাংলা ৭১ এর সম্পাদক প্রকাশক প্রবীর শিকদার, দৈনিক আজকের প্রভাতের সম্পাদক নেজামুল হক, দৈনিক আজকের পদ্মার সম্পাদক প্রকাশক এম. মোর্শেদ মজুমদার কাজল, দৈনিক দিনের আলোর সম্পাদক প্রকাশক ফজলুর রহমান জুলফিকার, দৈনিক বঙ্গ সংবাদ এর সম্পাদক প্রকাশক ডা. মির্জা মহিবুল হাসান, দৈনিক প্রথম ডাকের সম্পাদক প্রকাশক একেএম গোলাম সরোয়ার, দৈনিক মানবতার কণ্ঠের সম্পাদক প্রকাশক আফরোজা তালুকদার প্রমূখ।

সভায় সর্বসম্মতিক্রমে- মান্নান মারুফকে আহ্বায়ক, এমএম রুহুল আমীন ও সৈয়দ নুরুল হুদা রনোকে যুগ্ম আহ্বায়ক, মহিনউদ্দিন চৌধুরী লিটনকে সদস্য সচিব নির্বাচিত করা হয়। এছাড়া ওই সভায় উপস্থিত সকল সম্পাদক প্রকাশকে সদস্য ঘোষণা করে সংগঠনের প্রাথমিক কমিটি গঠন করা হয়।

নিউজপেপার এডিটর পাবলিশার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ-নেপাব নেতৃবিন্দ জানান, সংবাদপত্র শিল্পের স্বার্থরক্ষার লক্ষ্যে সম্পাদক-প্রকাশকদের অধিকার নিশ্চিতকরণসহ পেশাগত ঐক্য গড়েতুলতে এই সংগঠন কাজ করবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: