শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

শিরোনাম
বড়াইগ্রাম সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও অসদাচরণের অভিযোগ বিগত ১৭বছর শিক্ষাকে নিয়ে রাজনীতি করা হয়েছে: এমপি খায়ের ভূঁইয়া গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রনি, সাধারণ সম্পাদক বাঁধন ধনবাড়ীতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার জাতীয় ইশতেহার থেকে বাস্তবতা: তারেক রহমানের নতুন সংগ্রামের ডাক ও আগামীর বাংলাদেশ ফুলবাড়ীতে হারভেস্টার ভাড়ায় নৈরাজ্য, সরকারি দর ৭ হাজার হলেও গুনতে হচ্ছে ১২ হাজার নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু চৌদ্দগ্রামে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ, থানায় মামলা মিজানুর রহমান সিনহার মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বাজেটে ফ্যামিলি কার্ডে বড় বরাদ্দের ঘোষণা প্রধানমন্ত্রীর

লক্ষ্মীপুরে যানবাহন চলাচল বন্ধ : চুপচাপ কতৃপক্ষ

লক্ষ্মীপুর প্রতিনিধি :: সংশ্লিষ্ট কতৃপক্ষের উদাসীনতার কারণে সংস্করণ করা হয়নি লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী বাজারের সেতুর দক্ষিণ পাশ। ফলে দুইদিনের টানা বৃষ্টির কারণে যানবাহন সম্পূর্নরুপে বন্ধ হয়ে গেছে। দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলেও বিন্দুমাত্র টনক নয়নি সংশ্লিষ্ট কতৃপক্ষ।
সম্প্রতি হঠাৎ ওয়াব্দা খালের ভাঙ্গনে সেতুুর দক্ষিণ পাড়ে ৩টি দোকান ঘর তলিয়ে যায়। ওইদিন সেতুর সামন থেকে মাটি সরে গিয়ে জকসিন টু ভবানীগঞ্জ সড়কটি ঝুঁকিপূর্ণ হয়। কিছুদিন ছোটখাটো যানবাহন চলাচল করলেও শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর থেকে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়েছে। ফলে সাধারণ মানুষ চরম দূর্ভোগে পড়েছে।
লাহারকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন মুশুু পাটোয়ারী বলেন,পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা,ও সড়ক বিভাগের সংশ্লিষ্ট কতৃপক্ষকে জানানো পরও কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি এখনও। আগামীকাল জেলা প্রশাসক বরাবর লেখিত দরখাস্ত দায়ের করবো।
লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল বলেন , লেখিত দরখাস্ত পেলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: