রবিবার, ১০ মে ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

শিরোনাম
মামলা প্রত্যাহার না করায় সাংবাদিককে কুপিয়ে জখম, আঙুল বিচ্ছিন্ন টঙ্গীবাড়িতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেনকে সংবর্ধনা কালিয়াকৈরে ৮৪ কোটির টাকা ব্যয়ে নির্মিত হাইটেক পার্ক স্টেশন এখন মাদকসেবীদের দখলে সাজেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ’র সদস্য নিহত কল্যাণপুরে কম্ফোর্ট কামালের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ ৩৪ কোটি টাকার সেতু নির্মাণ, সংযোগ সড়ক না থাকায় দুর্ভোগে ৩০ গ্রামের মানুষ ফুলবাড়ীতে ধর্ষণের শিকার ১২ বছরের শিশুর পেটে এখন পাঁচ মাসের শিশু নড়াইলে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনে পুড়লো ৪ দোকান গজারিয়ায় হোসেন্দী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রী বরিশালে ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর

নোয়াখালীর প্রবীণ সাংবাদিক আহসান উল্যা মাষ্টার চলে গেলেন না ফেরার দেশে

নোয়াখালী প্রতিনিধি :: নোয়াখালী জেলার প্রবীণ সাংবাদিক নোয়াখালী প্রেসক্লাবের সদস্য আহসান উল্যা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন না ফেরার দেশে।

শনিবার সকাল সাড়ে দশটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

পারিবারিক সূত্রে জানা যায় তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত সমস্যার পাশাপাশি শারীরিক ভাবে নানাবিধ রোগে আক্রান্ত অবস্থায় থেকে নিজ বাড়িতেই মারা যান।

শনিবার বাদ আসর নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের করমূল্যাপুর গ্রামের ইয়াসিন ভূইয়া বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মৃত্যু কালে স্ত্রী,এক ছেলে, এক মেয়ে সহ অসংখ্য আত্নীয় স্বজন এবং গুনগ্রাহী রেখে যান।মরহুম আহসান উল্যা মাষ্টার ছাত্র জীবন শেষে প্রথমে শিক্ষকতায় যোগ দেন। পরবর্তীতে শিক্ষকতা ছেড়ে সাংবাদিকতা পেশায় যোগ দিয়ে সততা ও দক্ষতার সহিত পেশাগত দায়িত্ব পালন করেন।বিভিন্ন পত্রিকায় কাজ করলেও মৃত্যুকালে তিনি দৈনিক ভোরের ডাক এবং একটি ইংরেজি দৈনিক পত্রিকার নোয়াখালী জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: