শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

ইতালিতে রমজানের চাঁদ দেখা নিয়ে বিতর্ক, সৌদির সঙ্গে রোজা পালন করছে প্রবাসী বাংলাদেশিরা

ইতালিতে রমজান মাসের শুরুর তারিখ নিয়ে আবারও দ্বিধা ও মতপার্থক্য সৃষ্টি হয়েছে। দেশের মুসলিম কমিউনিটির মধ্যে ভিন্নমতের কারণে সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরা পড়েছেন দ্বিধায়। তবে প্রবাসী বাংলাদেশিরা সৌদি আরবের সঙ্গে সমন্বয়

ইসলামি শরিয়াহ অনুযায়ী, হিজরি মাসের শুরু চাঁদ দেখা সাপেক্ষে নির্ধারিত হয়। সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে দেশটিতে বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ প্রথম রোজা পালন করা হবে। সংশ্লিষ্ট চাঁদ দেখা কমিটি মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাঁদ দেখা নিশ্চিত করে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। সেই হিসেবে মঙ্গলবার সূর্যাস্তের পর রমজান মাসের সূচনা হয়ে গেছে এবং বুধবার প্রথম রোজা পালিত হবে।

অন্যদিকে, ইতালির ইসলামিক কালচারাল সেন্টার জানিয়েছে, স্থানীয় পর্যবেক্ষণ ও চাঁদ দেখা সংক্রান্ত প্রচেষ্টা ব্যর্থ হওয়ায়, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ থেকে রমজান মাস শুরু হবে। প্রতিষ্ঠানটি উল্লেখ করেছে, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ অনুযায়ী শাবান মাস পূর্ণ ৩০ দিন ধরে গণনা করলে রমজান শুরু হয়।

এই বিষয়ে ইতালির হিলাল কমিটির সভাপতি মুফতী ওয়ালি উল্লাহ খান সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, সৌদি আরব, মধ্যপ্রাচ্য এবং ইউরোপের অন্যান্য দেশে ১৮ ফেব্রুয়ারি থেকে রমজান মাস শুরু হচ্ছে। তিনি ইতালিতে বসবাসরত মুসলিম কমিউনিটিকে এই তারিখ অনুযায়ী রোজা রাখার কথা জানান।

এই দুই ভিন্ন ঘোষণা ইতালির মুসলিম কমিউনিটির মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। কিছু মসজিদে তারাবির জামাত অনুষ্ঠিত হয়নি। তবে প্রবাসী বাংলাদেশিরা হিলাল কমিটির নির্দেশনা ও সৌদি আরবের সঙ্গে মিল রেখে বুধবার থেকে রোজা শুরু করেছেন।

বিশেষজ্ঞরা মনে করাচ্ছেন, ধর্মীয় ইবাদত ও রোজা সময়সূচি শারিয়াহর নিয়ম অনুযায়ী কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় করা জরুরী। ইতালিতে অতীতেও রোজা ও ঈদ পালন নিয়ে বিভিন্ন সময়ে মতপার্থক্য দেখা গেছে।

কমিউনিটির মধ্যে এ ধরনের বিভ্রান্তি থাকলেও প্রবাসী বাংলাদেশিরা তারাবি ও সেহরি যথাযথভাবে পালন করেছেন। তারা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে এমন দ্বিধা এড়াতে ইতালি ও ইউরোপের ইসলামিক কর্তৃপক্ষরা সমন্বিত সিদ্ধান্ত নেবেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: