বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম
অনেক উঁচু থেকে পিঁপড়া ফেলে দিলে মরে না কেন ৪০ বছর পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক, জিন্নাতের মনে পড়ছে বাবাকে গবেষণা বলছে হাড়ের যত্নে বড় ভূমিকা রাখতে পারে তিল চুয়েট-সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ: দুই শিক্ষাপ্রতিষ্ঠানে স্থবিরতা চাঁপাইনবাবগঞ্জ: মধ্যরাতে সারিতে দাঁড়িয়েও সার পাচ্ছেন না কৃষক সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সাফল্য উদযাপনে ‘স্বপ্ন সারথী’র সংবর্ধনা মসজিদের বিদ্যুৎ নীতিমালা ও সৌরবিদ্যুৎ প্রকল্পের সুপারিশ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির বসনিয়ার কাছে পোল্যান্ডের হার বিশ্বব্যাংকের প্রতিবেদন: এক বছরে দারিদ্র্যের ফাঁদে আরও ২১ লাখ মানুষ লস অ্যাঞ্জেলেস ও সান দিয়েগো নিয়ে নিতে পারে ইরান, বললেন ট্রাম্প

রাজধানীতে চাঁদা না দেওয়ায় এমব্রয়ডারি কারখানায় হামলা, মালিকসহ আহত

রাজধানীর আদাবরে আবির ফ্যাশন নামের একটি এমব্রয়ডারি কারখানায় কিশোর গ্যাংয়ের হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

এতে কারখানার মালিক ও কর্মচারীসহ অন্তত তিনজন আহত হয়েছেন। তাদের একজনকে আশঙ্কাজনক অবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, জড়িতদের গ্রেপ্তারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ‎জানা গেছে, কারখানায় শ্রমিকদের বেতন দেয়ার সময় হলেই ‎আদাবর এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটায় কিশোর গ্যাংয়ের সদস্যরা। যার নেতৃত্ব দেয় রাসেল ওরফে কালা রাসেল নামের এক যুবক। এর জেরে আদাবর থানার সামনে বিচারের দাবিতে বিক্ষোভ করেছে বিভিন্ন কারখানার মালিক ও শ্রমিকরা।

‎ভুক্তভোগীদের অভিযোগ, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় সন্ত্রাসী রাসেল বাহিনী। এতে কয়েকজন গুরুতর আহত হয়।

‎পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে যায়। এরপর ‎মামলা নিয়েই আদাবর এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় অভিযুক্ত রাসেলকে গ্রেপ্তার করে আদাবর থানা পুলিশ।

‎পুলিশ জানায়, স্থানীয় কিশোর গ্যাং ও চাঁদাবাজদের দমনে টহল জোরদার করা হয়েছে।

ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন জানান, ঈদকে সামনে রেখে নজরদারি আরো বাড়ানো হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: