রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
হবিগঞ্জ প্রতিনিধি :
পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের বাহরাইন প্রবাসী মোঃ বিল্লাল মিয়ার উদ্যোগে ১শ ২০ জন হতদরিদ্র রোজাদার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে আমুরোড হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে ছিল খেজুর, সয়াবিন তেল, পেঁয়াজ, আলু, খেসারি ডাল, ছোলা, বুট, মুড়ি, চিনি ইত্যাদি।
ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন— শেখ সুমন আহমেদ, মোঃ শরীফ মিয়া, সাংবাদিক নুরুল আমিন, মোঃ বাছির মিয়া, আমুরোড বাজারের ব্যবসায়ী মোঃ আব্দুল মজিদ প্রমুখ।
বাহরাইন প্রবাসী মোঃ বিল্লাল মিয়া বলেন— হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই আমার মূল লক্ষ্য। রমজান মাসের শুরুতেই শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণের ইচ্ছে ছিল, যার প্রেক্ষিতেই আজকের এই আয়োজন। আমি অসহায় ও হতদরিদ্রদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি মাত্র।
তিনি আরও বলেন, ইফতার সামগ্রী ও ঈদ সামগ্রী বিতরণের ধারাবাহিকতা আজীবন অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।