সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

শিরোনাম
ব্যাংক খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে মন্ত্রী সরকারি চিকিৎসকদের অধ্যাপক পদে পদোন্নতির আবেদন আহ্বান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হলেন হেমায়েত উদ্দিন নাগরিক হলেই শেখ হাসিনা পাসপোর্ট পাবেন, এর কোনো নিশ্চয়তা নেই: শামা ওবায়েদ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, জাতি জানতে চায়: ডা. শফিকুর রহমান চা-বাগান স্থাপনে আগ্রহ, ডেপুটি স্পিকারের সঙ্গে যুক্তরাজ্য-পর্তুগালের প্রতিনিধিদলের সাক্ষাৎ লিটনের সেঞ্চুরি যখন হয়ে যায় বাবার দেওয়া উপহার বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত এলাকা থেকে ৮ বাংলাদেশি আটক সুপেয় পানি, খাদ্য নিরাপত্তা শর্তহীন অর্থায়নের দাবিতে মোংলায় সমাবেশ

লক্ষ্মীপুরে টনক নড়েছে কর্তৃপক্ষের, পরিদর্শনে ইউএনও মোহাম্মদ মাসুম

লক্ষ্মীপুর প্রতিনিধি :: গণমাধ্যমে সংবাদ প্রচারের পর লক্ষ্মীপুরে অবশেষে টনক-নড়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের সেই বেইলী সেতুর দক্ষিণ পাড় ভাঙ্গনের চিত্র পরির্দশন করেছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুম।
রবিবার  (২৫ অক্টোবর) বিকালে লাহারকান্দী ইউনিয়নের চাঁদখালী বাজারের বেইলী সেতুর দক্ষিণ পাড় পরির্দশন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,লাহারকান্দি ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মুশু পাটোয়ারি,যুবলীগ নেতা গিয়াস উদ্দিন সোহাগ ও গনমাধ্যম কর্মীরা।
পরির্দশন কালে  ইউএনও বলেন  সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলাপ করে দ্রুত যানবাহন চলাচলের উপযোগী করা হবে জানান এ কর্মকর্তা।
উল্লেখ্য হঠাৎ ওয়াব্দা খালের ভাঙ্গনে সেতুুর দক্ষিণ পাড়ে ৩টি দোকান ঘর তলিয়ে যায়। ওইদিন সেতুর সামন থেকে মাটি সরে গিয়ে জকসিন টু ভবানীগঞ্জ সড়কটি ঝুঁকিপূর্ণ হয়। কিছুদিন ছোটখাটো যানবাহন চলাচল করলেও চলমান বৃষ্টির কারনে শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর থেকে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়েছে। ফলে সাধারণ মানুষ চরম দূর্ভোগে পড়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: