রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ ইতনা গণহত্যার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বনপাড়ায় রাস্তার কাজে অনিয়ম: সরকারি গাড়ি পরিহার করে ছুটির দিনেও মাঠে পৌর প্রশাসক গোপালগঞ্জে ‘প্রজ্বলিত গোপালগঞ্জ’-এর গণ-মানববন্ধন শিশু রা‌মিসা‌কে উৎসর্গিকৃত ক‌বিতা প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে: বিমানবন্দর থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ভূমি ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ গৌরনদীর এসিল্যান্ডের নড়াইলে মসজিদের চাল আদায় ও কমিটি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১২ ধনবাড়ীতে পুন:খাল খনন পরিদর্শন ইউএনও’র

কোনাল-অন্তরা-মাশার গান ‘নারী যায় বাড়ি’

সম্প্রতি তৈরি হলো নারীদের কথা ভেবে বিশেষ এক গান ‘নারী যায় বাড়ি’। শহীদ মাহমুদ জঙ্গীর কথায়, পিলু খানের সুরে গানটি গেয়েছেন এ প্রজন্মের ৩ কণ্ঠশিল্পী সোমনুর মনির কোনাল, অন্তরা রহমান ও মাশা ইসলাম।

গানটির সংগীতায়োজন করেছেন মীর মাসুম। ৮ মার্চ নারী দিবসে গানটি প্রকাশ করবে আজব রেকর্ডস। গানটির অ্যানিমেশন ভিডিও নির্মাণ করছেন মীর হিশাম ও সারাফ চিশতী।

এ গান প্রসঙ্গে শহীদ মাহমুদ জঙ্গী বলেন, ‘নারীরা আজীবন তাদের নিজের ঘর খুঁজে বেড়ায়। কখনও বাবার ঘর, কখনও স্বামীর ঘর, কখনও পুত্রের ঘর। তার নিজের ঘর কি সে কখনও খুঁজে পায়? চিরন্তন এই প্রশ্ন নিয়ে গান এটি।’

সুরকার পিলু খান বলেন, ‘জঙ্গী ভাইয়ের সাথে গত চার দশকে নানা বিষয়ভিত্তিক গান করেছি। এবার সেখানে আরেকটি বিষয় যুক্ত হলো। আশা করি শ্রোতাদের ভালো লাগবে এ গান।’

কোনাল জানান, ‘কিংবদন্তি দুইজন মানুষের গান করতে পেরে আমি আনন্দিত। জঙ্গী ভাই ও পিলু ভাইয়ের সাথে কাজ করতে পারা আমার সংগীত জীবনে অর্জন।’

উল্লেখ্য, ‘নারী যায় বাড়ি’ গানটি ৮ মার্চ থেকে সারাবিশ্বের সব অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে শোনা যাবে। গানটির ভিডিও প্রকাশ পাবে আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলসহ সংশ্লিষ্ট শিল্পীদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: