বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন

শিরোনাম
লিবারল্যান্ড: যে ক্রিপ্টো দেশের নাম খুব কম মানুষই জানে লক্ষ্মীপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংক্রান্ত অবহিতকরন সভা অনুষ্ঠিত দক্ষিণাঞ্চলের সড়ক-রেল যোগাযোগ ও ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ের অগ্রগতি পর্যালোচনা আড়াই বছর পর মালয়েশিয়ার পথে যাত্রা প্রবাসী কর্মীদের প্রধানমন্ত্রীর সংলাপে ১১ দল জোটবদ্ধ হয়েই যাবে: পরওয়ার শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী ‘এবারও সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামব, ইনশা আল্লাহ’ রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক রেকর্ড গড়ে রৌপ্য জিতলেন স্বপ্না গণভোটের গণরায় না মানলে জাতীয় ঐক্যের আহ্বানের কোনো মূল্য থাকবে না

ছিনতাইকারীর কবলে পড়ে হাসপাতালে জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিশুশিল্পী ঋদ্ধি

২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী শিশুশিল্পী মুগ্ধতা মোরশেদ ঋদ্ধি ও তার বাবা মনজুর মোরশেদ নয়ন ছিনতাইকারীর আক্রমণের মুখে অটোরিকশার দুর্ঘটনায় আহত হয়েছেন। রাজধানীর আগারগাঁওয়ে থিয়েটার স্কুল থেকে ফেরার পথে চলন্ত রিকশায় ছিনতাইকারী ব্যাগ টানলে রিকশা উল্টে আহত হন তারা। বর্তমানে মিরপুরের ঢাকা ডেন্টাল কলেজ থেকে চিকিৎসা নিচ্ছেন তারা।

ঋদ্ধি ২০২০ সালে ‘গণ্ডি’ সিনেমার জন্য শিশুশিল্পী হিসেবে জাতীয় পুরস্কার লাভ করে। ঋদ্ধির মা সাংবাদিক রিফাত আনোয়ার জানান থিয়েটার স্কুল থেকে ফেরার পথে চলন্ত অটোরিকশা ছিনতাইকারীর মুখে পড়ে। এতে ঋদ্ধি তার দাঁতে এবং তার বাবা তার পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছেন। আপাতত চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন তারা।

​আহত ঋদ্ধির পরিবার জানিয়েছে, আকস্মিক এই ঘটনায় তারা এখনো মানসিকভাবে বিপর্যস্ত। তবে এ বিষয়ে এখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ করা হয়নি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: