শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

শিরোনাম
সোনার একদিনেই কমল ভরিতে ১১ হাজার টাকা রোহিঙ্গাদের ক্ষতিপূরণ নিশ্চিতে সক্রিয়ভাবে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আইসিজের রায় রোহিঙ্গাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠার শেষ সুযোগ রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনে গেলেন পররাষ্ট্রমন্ত্রী প্রথম দিনেই ২.৩৬ বিলিয়ন ডলার আয়: বিনোদন ইতিহাসের সব রেকর্ড ভাঙল ‘জিটিএ ৬’ আন্তর্জাতিক বিচার আদালতের রায়: বাংলাদেশের নৈতিক জয় হলো ঢাকার রাস্তায় নতুন ই-রিকশা, দাম ৫ লাখ, জমা দিনে ৮০০, ভাড়া ইচ্ছেমতো ডিএফসির যোগ্যতা অর্জন, ঢাকা-ওয়াশিংটন কৌশলগত অংশীদারত্বকে শক্তিশালী করবে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে ৩৪৭ পদে নিয়োগ: আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম দেখুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা মোকাবিলায় সরকারের কৌশল কী

কাশিয়ানীতে র‍্যাবের বিশেষ অভিযান: ১৭৯ বোতল ফেন্সিডিলসহ আটক ৩

গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।  শনিবার (৪ এপ্রিল) দুপুরে মধুমতি সেতু টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে ১৭৯ বোতল ফেন্সিডিল সাদৃশ্য মাদকসহ তাদের আটক করা হয়।

র‍্যাব জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে র‍্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সাতক্ষীরা থেকে মাদকের একটি বড় চালান ঢাকার দিকে যাচ্ছে। তথ্যের ভিত্তিতে মধুমতি সেতু টোল প্লাজা এলাকায় অবস্থান নেয় র‍্যাব। এ সময় সন্দেহভাজন একটি গাড়ি তল্লাশি করে ১৭৯ বোতল ফেন্সিডিল সাদৃশ্য (WINCEREX) মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—মোঃ হাবিবুর রহমান বাপ্পি (৩৪), মোঃ তরিকুল ইসলাম (৪২) এবং মোঃ শাহারিয়ার হোসেন (২৫)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব কর্মকর্তারা জানান, একটি সুন্দর ও মাদকদমুক্ত বাংলাদেশ গড়তে প্রশাসনের পাশাপাশি জনসাধারণের সহযোগিতা একান্ত প্রয়োজন। গোপালগঞ্জ জেলাকে মাদকমুক্ত না করা পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: