শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

শিরোনাম
রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনে গেলেন পররাষ্ট্রমন্ত্রী প্রথম দিনেই ২.৩৬ বিলিয়ন ডলার আয়: বিনোদন ইতিহাসের সব রেকর্ড ভাঙল ‘জিটিএ ৬’ আন্তর্জাতিক বিচার আদালতের রায়: বাংলাদেশের নৈতিক জয় হলো ঢাকার রাস্তায় নতুন ই-রিকশা, দাম ৫ লাখ, জমা দিনে ৮০০, ভাড়া ইচ্ছেমতো ডিএফসির যোগ্যতা অর্জন, ঢাকা-ওয়াশিংটন কৌশলগত অংশীদারত্বকে শক্তিশালী করবে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে ৩৪৭ পদে নিয়োগ: আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম দেখুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা মোকাবিলায় সরকারের কৌশল কী পত্রিকা: ‘বিএনপি-জামায়াত দূরত্ব কমেছে’ কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান শিশুর অ্যাজমা থাকলে শীতে ঘরের পরিচ্ছন্নতা বজায় রাখবেন যেভাবে

নড়াইলে ভোজ্যতেলের কৃত্রিম সংকটের প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

আতিয়ার রহমান, স্টাফ করসপন্ডেন্ট নড়াইল  :
অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার থেকে ভোজ্যতেল উধাও হয়ে কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে নড়াইলে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টায় নড়াইল প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নড়াইল জেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “একশ্রেণির মুনাফালোভী ব্যবসায়ী সাধারণ ভোক্তাদের জিম্মি করে বাজার থেকে সয়াবিনসহ ভোজ্যতেল সরিয়ে ফেলছে। ফলে বাজারে তেলের তীব্র সংকট সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। অবিলম্বে বাজার মনিটরিং জোরদার করা এবং এসব অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।”

উল্লেখ্য, “গত কয়েকদিন ধরে স্থানীয় বাজারে ভোজ্যতেলের সরবরাহ অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় ক্রেতাদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। ক্যাব নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত সময়ের মধ্যে তেলের সরবরাহ স্বাভাবিক না হলে এবং কারসাজি বন্ধ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। এসময় সরকার নির্ধারিত মূল্যে ভোজ্যতেল বিক্রির দাবিও জানানো হয়।’’

মানববন্ধনে উপস্থিত ছিলেন ক্যাব নড়াইল জেলা শাখার সভাপতি মলয় নন্দী, সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: