বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

শিরোনাম
ইসরায়েল নিয়ে অবস্থানের কারণে জার্মান রাজনীতিককে বহিষ্কার করল দল দ্বৈত পেশায় থাকা আইনজীবীদের বিষয়ে ব্যবস্থা নিতে কমিটি গঠনের নির্দেশ প্রতিটি বিভাগীয় শহরে আই ব্যাংকিং চালুর তাগিদ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর নিষিদ্ধঘোষিত নিষিদ্ধ ছাত্রলীগের মহানগর শাখার সাধারণ সম্পাদক গ্রেপ্তার মোদির সঙ্গে কাজ করো—শুভেন্দুকে উপদেশ দিয়েছিলেন প্রণব মুখার্জি পোশাক শিল্পের উন্নয়ন নিশ্চিতে শ্রমবান্ধব পরিবেশ জরুরি এমপিকে ছাড়া কোনো রাস্তা বা ভবন উদ্বোধন করা যাবে না: রায়হান সিরাজী প্লেব্যাক গায়িকা হিসেবে বড় পর্দায় বুবলী হাসিনার প্রত্যর্পণ বিষয়ে স্পষ্ট বার্তা দিল ভারত বাংলাদেশ-ভারতসহ কয়েকটি দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক

শোক কাটিয়ে শুটিংয়ে ফিরলেন প্রিয়াঙ্কা সরকার

ওপার বাংলার অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির আকস্মিক মৃত্যুর শোক কাটিয়ে কাজে ফিরেছেন তার স্ত্রী, অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। শুক্রবার (১০ এপ্রিল) তিনি পরিচালক শমীক রায়চৌধুরীর নতুন ওয়েব সিরিজ ‘তারকাটা’-এর শুটিংয়ে অংশ নেন। বেহালার কাছাকাছি একটি লোকেশনে সিরিজটির দৃশ্যধারণ চলছে।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, প্রিয়াঙ্কা এই সিরিজে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন এবং তার বিপরীতে রয়েছেন অভিনেতা বিক্রম চ্যাটার্জি। সিরিজটির শুটিং প্রায় শেষ পর্যায়ে রয়েছে, বাকি আছে মাত্র কয়েক দিনের কাজ।

শুক্রবার শুটিংয়ে অংশ নিলেও আগামী দিনের শিডিউল নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে। পরিচালক শমীক রায়চৌধুরী বিষয়টি নিশ্চিত করলেও ব্যস্ততার কারণে বিস্তারিত মন্তব্য করেননি।

শুটিংয়ে এদিন প্রিয়াঙ্কার সঙ্গে দেবেশ রায়চৌধুরী ও আয়ুশ দাসও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সম্প্রতি উড়িষ্যার তালসারিতে একটি ধারাবাহিকের আউটডোর শুটিং চলাকালে অভিনেতা রাহুল অরুণোদয়ের মৃত্যু হয়। এ ঘটনায় প্রিয়াঙ্কা কলকাতা ও তালসারি উভয় জায়গায় লিখিত অভিযোগও দায়ের করেছেন।

গত কয়েক দিন নিজেকে গুছিয়ে নেওয়ার সময় নেওয়ার পর বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা দেন প্রিয়াঙ্কা। সেখানে তিনি রাহুলের মৃত্যুকে শুধুমাত্র শোক হিসেবে না দেখে জীবনের পরিবর্তনের একটি মোড় হিসেবে দেখার আহ্বান জানান।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: