বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

শিরোনাম
ইসরায়েল নিয়ে অবস্থানের কারণে জার্মান রাজনীতিককে বহিষ্কার করল দল দ্বৈত পেশায় থাকা আইনজীবীদের বিষয়ে ব্যবস্থা নিতে কমিটি গঠনের নির্দেশ প্রতিটি বিভাগীয় শহরে আই ব্যাংকিং চালুর তাগিদ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর নিষিদ্ধঘোষিত নিষিদ্ধ ছাত্রলীগের মহানগর শাখার সাধারণ সম্পাদক গ্রেপ্তার মোদির সঙ্গে কাজ করো—শুভেন্দুকে উপদেশ দিয়েছিলেন প্রণব মুখার্জি পোশাক শিল্পের উন্নয়ন নিশ্চিতে শ্রমবান্ধব পরিবেশ জরুরি এমপিকে ছাড়া কোনো রাস্তা বা ভবন উদ্বোধন করা যাবে না: রায়হান সিরাজী প্লেব্যাক গায়িকা হিসেবে বড় পর্দায় বুবলী হাসিনার প্রত্যর্পণ বিষয়ে স্পষ্ট বার্তা দিল ভারত বাংলাদেশ-ভারতসহ কয়েকটি দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক

আবারও মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন

বি-টাউনে সুসংবাদ! বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও অভিনেতা রণবীর সিং দম্পতি এখন দ্বিতীয় সন্তানের অপেক্ষায় আছেন।

রোববার (১৯ এপ্রিল) সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে ভক্তদের এই সুখবর দিয়েছেন এই তারকা জুটি।

ইনস্টাগ্রামে একটি যৌথ পোস্ট শেয়ার করেন দীপিকা ও রণবীর। শেয়ার করা ছবিতে তাদের প্রথম সন্তান দুয়াকে একটি পজিটিভ প্রেগন্যান্সি টেস্ট কিট হাতে দেখা গেছে।

দীপিকা ও রণবীরের এই খুশির খবরে সামাজিক মাধ্যমে শুভেচ্ছার জোয়ার বইছে। তারকা দম্পতির শেয়ার করা সেই পোস্টে মুহূর্তেই হুমড়ি খেয়ে পড়েন ভক্ত-অনুরাগীরা।

একজন মন্তব্য করেছেন, বাহ, দ্বিতীয় সন্তান আসছে…! এছাড়াও অসংখ্য অনুরাগী হার্ট ও লাভ ইমোজি দিয়ে তাদের অভিনন্দন জানিয়েছেন।

এর আগে ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর এই দম্পতির কোলজুড়ে আসে তাদের প্রথম কন্যা সন্তান দুয়া।

দীপিকা ও রণবীরের সম্পর্কের শুরু হয় ২০১৩ সালে ‘গোলিওঁ কি রাসলীলা রাম-লীলা’ সিনেমার সেটে। কয়েক বছর প্রেমের পর ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। পেশাগত জীবনেও এই তারকা দম্পতি বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: