সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

শিরোনাম
এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সংবাদটি একটি গুজব: জনগণকে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার অনুরোধ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের ৩ জনসহ আহত ৪, শিশুর অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের নির্বাচনে সহ-সভাপতি জাহিদুর রহমান মিলন, সম্পাদক মাহবুব মোর্শেদ জাপল নৌ ও সড়ক দুর্ঘটনা রোধে করণীয়: সমন্বিত উদ্যোগের এখনই সময় : মোহাম্মদ গিয়াস উদ্দিন জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা, বিশ্বকে অস্থিতিশীল করে তুলছে চৌদ্দগ্রামে বাসায় ফেরার পথে বাসচাপায় যুবকের মৃত্যু মুন্সীগঞ্জে শিক্ষায় আলোর ছোঁয়া: বৃত্তি, উপকরণ ও খাদ্য সহায়তায় পাশে ইনুমেন্ট সলিউশনস ও সেবক সংঘ খুনিদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম: টুঙ্গিপাড়ায় কাস্টমস কর্মকর্তা বুলেট হত্যার প্রতিবাদে মানববন্ধন কালিয়াকৈরে স্ত্রীকে মেরে ফেলার অভিযোগ স্বামীর বিরুদ্ধে পুলিশের ওপর থেকে জ্বালানি তেলের সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

মোবাইল ডেটার মেয়াদের সীমাবদ্ধতা গ্রাহকের ভোগান্তি বাড়াছে’

মোবাইল ডেটা প্যাকেজের নির্দিষ্ট মেয়াদ ও ব্যবহার সীমাবদ্ধতার কারণে সাধারণ গ্রাহকদের ভোগান্তি ক্রমেই বাড়ছে বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও বিশ্লেষক মাসুদ কামাল। তিনি বলেছেন, একই দামে ডেটা কিনেও গ্রাহকেরা স্বাধীনভাবে তা ব্যবহার করতে পারছেন না, যা এক ধরনের চাপিয়ে দেওয়া ব্যবস্থা।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত ‘নতুন টেলিকম পলিসি: উদ্যোক্তাদের প্রত্যাশা’ শীর্ষক সভায় বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাসুদ কামাল বলেন, দেশের টেলিযোগাযোগ খাতে শহর ও গ্রামের মধ্যে স্পষ্ট বৈষম্য বিদ্যমান, যা সাধারণ গ্রাহকদের জন্য বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। একই দামে ডেটা কিনলেও গ্রামাঞ্চলে সেই মানের ইন্টারনেট সেবা পাওয়া যায় না, যা কার্যত এক ধরনের বৈষম্য। মোবাইল অপারেটরগুলো গ্রাহকদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে ডেটা ব্যবহারে বাধ্য করছে, যা তিনি ‘চাপিয়ে দেওয়া ব্যবস্থা’।

একজন গ্রাহক হিসেবে তিনি প্রশ্ন তোলেন, কেন নির্দিষ্ট সময়ের মধ্যে ডেটা ব্যবহার করতে হবে, যখন একই ধরনের সীমাবদ্ধতা ব্রডব্যান্ড সেবায় নেই।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, শহরে বসে সহজে ইন্টারনেট ব্যবহার করা গেলেও গ্রামে গেলে একই অপারেটরের সেবা কার্যত অকার্যকর হয়ে পড়ে। এতে করে অনলাইনভিত্তিক পেশায় যুক্ত মানুষেরা চরম সমস্যায় পড়ছেন।

রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটকের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, সরকারি এই প্রতিষ্ঠানের সেবার মান সন্তোষজনক নয়, এমনকি গ্রাহকসেবাও দুর্বল। অন্যদিকে বিদেশি অপারেটররা বাজারে প্রভাব বিস্তার করছে বলেও মন্তব্য করেন তিনি।

নীতিনির্ধারকদের উদ্দেশে মাসুদ কামাল বলেন, টেলিযোগাযোগ খাতে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সাধারণ ব্যবহারকারীদের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। গ্রাহকদের অসন্তোষ দীর্ঘমেয়াদে বড় ধরনের সামাজিক প্রতিক্রিয়ার জন্ম দিতে পারে বলেও তিনি সতর্ক করেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকারকে মানুষ ‘জনগণের সরকার’ হিসেবে প্রত্যাশা করে। তাই ডিজিটাল সুবিধা সবার জন্য সমানভাবে নিশ্চিত করা এবং সেবার মান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

একইসঙ্গে টেলিকম খাতে স্বচ্ছতা, জবাবদিহি ও প্রতিযোগিতা বাড়িয়ে গ্রাহকবান্ধব নীতিমালা প্রণয়নের আহ্বানও জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর টেলিকম ও আইসিটি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রযুক্তিবিদ সুমন আহমেদ সাবির।

টিআরএনবির সভাপতি সমীর কুমার দের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন টিআরএনবির সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান রবিন।

আলোচনায় আরও অংশ নেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি এম এ হাকিম, ফাইবার এট হোমের চেয়ারম্যান মইনুল হক সিদ্দিকী, মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (এমটব) মহাসচিব লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ জুলফিকার, সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল, আইজিডাব্লিউ অপারেটরস ফোরামের (আইওএফ) চিফ অপারেটিং অফিসার মুশফিক মনজুর, টেলিকমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার অপারেটর অব বাংলাদেশের (টিআইওবি) সাধারণ সম্পাদক মেজর (অব.) মো. দিদারুল ইসলাম, অ্যাসোসিয়েশন অব আইসিএক্স অপারেটরস অব বাংলাদেশের (এআইওবি) মেম্বার সেক্রেটারি নুরুল আলম।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: