শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

শিরোনাম
ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন সম্পন্ন উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য ও সংস্কৃতি : রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিলেন ট্রাম্প মেসির পর অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী আরেক তারকা ভক্তদের সুখবর দিলেন মল্লিক বাড়ির বাবা-মেয়ে যে ৫ খাবার ফ্রিজে রেখে বাসি করে খেলে রোগীদের সুগার বৃদ্ধির ঝুঁকি কমবে! গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ফুলবাড়ীতে আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

সম্ভাব্যতা যাচাই ছাড়া রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরে রাজি নয় জাতিসংঘ

নিউজ ডেস্ক :: রোহিঙ্গাদের ভাসানচরে নেয়ার বিষয়ে ইউএনএইচসিআর এর আপত্তি থাকলেও রাজি ডব্লিউএফপি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সংস্থাটি তাদের অনাপত্তির কথা জানিয়েছে। তবে জাতিসংঘের বাংলাদেশ প্রধান বলছেন, এখনও কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি তারা। এদিকে, নভেম্বরের শুরুতেই কিছু রোহিঙ্গাকে ভাসানচরে নিতে চায় সরকার।

২০১৭ সালের আগে-পরে মিলিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশের কক্সবাজারে ঠাঁই নিয়েছে, ১১ লাখের বেশি রোহিঙ্গা। এতে কক্সবাজারের পরিবেশগত ক্ষতির পাশাপাশি স্থানীয়দের সাথে প্রায়ই ঘটছে সংঘাত। এতে কিছু রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়, সরকার। কিন্তু, রোহিঙ্গাদের অনিচ্ছা ও জাতিসংঘের আপত্তির কারণে, এখনও ঝুলে আছে বিষয়টি। যদিও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলছেন, ইউএনএইচসিআর এর আপত্তি থাকলেও; রাজি আছে ডব্লিউএফপি।

জাতিসংঘের আবাসিক প্রতিনিধি ও সমন্বয়কারী মিয়া সেপ্পো জানায়, ভাসানচরে স্থানান্তরে এখনও নিষেধ করেনি তারা। পরিবেশগত সম্ভব্যতা যাচাইয়ের পরই, পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

আগামী মাসের মধ্যে কিছু রোহিঙ্গাকে ভাষানচরে নিতে যেতে চায়, সরকার।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: