শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

শিরোনাম
ট্রাস্ট ব্যাংকে নিয়োগ, ৪৫ বছর বয়সেও আবেদন মির্জাপুরে ৪০ লাখ টাকায় ৯৮ শতাংশ জমি কিনে খেলার মাঠ নির্মাণের উদ্যোগ এক রাতের রোমান্টিক ট্রেনভ্রমণের খরচ ১ কোটি ৩০ লাখ টাকা, যেসব লাক্সারি উপভোগ করলেন প্রেমে মশগুল ট্রুডো-কেটি ১ ডিসেম্বর শুরু ভিকারুননিসায় প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন, আসন ১৫৪৫ শিগগিরই টেক্সটাইল শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা হবে ড্রাগন ফলের ড্রাই ফ্রুটস বানাবেন যেভাবে, দেখুন রেসিপি দেশের ভেতরের এলসির তথ্য আর বেলজিয়াম ঘুরে আসতে হবে না, বাঁচবে ৬০–৭০ লাখ ডলার কুলাউড়ার আলীনগর সীমান্তে বিজিবির অভিযানে অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার বগুড়া সরকারি কলেজে ছয় বিষয়ে শিক্ষক নেই সাতক্ষীরায় আন্তঃউপজেলা রেফারি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আজ সিঙ্গাপুর থেকে ফিরছেন ফারুক

নিউজ ডেস্ক :: সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে দেড় মাস পর ঢাকায় ফিরছেন সংসদ সদস্য ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক। শারীরিকভাবে সুস্থ বোধ করায় আজ বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের সাড়ে ৩টার এক ফ্লাইটে দেশে ফিরছেন তিনি। তার সঙ্গে স্ত্রী ফারহানা ফারুকও আসছেন।

জ্বর নিয়ে দেশের একাধিক হাসপাতাল ঘুরে উন্নত চিকিৎসার জন্য সেপ্টেম্বরের মাঝামাঝির দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে গিয়েছিলেন এই অভিনেতা।

এ বিষয়ে ফারুক বলেন, ‘সবার দোয়ায় আমি এখন মোটামুটি সুস্থ। আপাতত কিছুদিন বিশ্রামে থাকতে হবে। সবার কাছে দোয়া চাইছি।’

এর আগে জ্বর নিয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতাল ঘুরে রোগ শনাক্ত না হওয়ায় সিঙ্গাপুরে উড়াল দিয়েছিলেন তিনি। মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার পরীক্ষা-নিরীক্ষায় যক্ষ্মা ধরা পড়েছিল বলে জানান ফারুক।

এক সময়ে জনপ্রিয় এ চিত্রনায়ক ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: