বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

শিরোনাম
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ গোপালগঞ্জে বাস থেকে তিন কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উত্তর-পূর্ব সীমান্তে বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, ডেঙ্গু ও চর্মরোগের চরম স্বাস্থ্যঝুঁকি

চৌদ্দগ্রামে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ, থানায় মামলা

আবদুল মান্নান চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ছাত্রকে নির্যাতনের অভিযোগ উঠেছে এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে। অভিযুুক্ত শিক্ষকের নাম মোঃ ওমর ফারুক। তিনি উপজেলার আলকরা ইউনিয়নের লাটিমী রাস্তার মাথার পশ্চিম পাশে অবস্থিত জামিয়া সালমান ফারসি (রাঃ) মাদরাসার শিক্ষক। এ ঘটনায় ভূক্তভোগী ছাত্রের বাবা চৌদ্দগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, শিলরী গ্রামের আলা উদ্দিনের ছেলে মোঃ জুনাইদ গত ৭-৮ মাস ধরে জামিয়া সালমান ফারসি (রাঃ) মাদরাসার হেফজ বিভাগে অধ্যয়ন করছে। এর আগেও বিভিন্ন তুচ্ছ ঘটনায় শিক্ষক ওমর ফারুক ওই ছাত্রকে মারধর করেছেন বলে অভিযোগ রয়েছে। ভূক্তভোগীর পরিবারের দাবি। গত রোববার বিকেল তিনটার দিকে জুনাইদের ব্যবহৃত একটি হাত ঘড়িকে কেন্দ্র করে শিক্ষক ওমর ফারুক তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে হাতে থাকা লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ভাবে আঘাত করেন। জুনাইদের চিৎকার শুনে অপর শিক্ষক ও মাদরাসার নির্মাণ শ্রমিকরা এগিয়ে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে প্রাণনাশের হুমকি ও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বর্তমানে জুনাইদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পরিবার। স্থানীয় কয়েকজন অভিভাবক অভিযোগ করেন, শিক্ষক ওমর ফারুক দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের ওপর অমানবিক নির্যাতন চালিয়ে আসছেন। বিষয়টি মাদরাসার মুহতামিম হোসাইন আহম্মেদকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে অনেক অভিভাবক তাদের সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে নিচ্ছেন বলেও দাবি করেন তারা।

এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক মোঃ ওমর ফারুক মারধরের বিষয়টি স্বীকার করে বলেন, “মাদরাসার নিয়ম অনুযায়ী কাউকে মারধর করা ঠিক নয়। ওই ছাত্র অন্য শিক্ষার্থীদের মারধর করত। বিষয়টি কয়েক বার তার বাবাকে জানানো হয়েছিল। রোববার অতিরিক্ত দুষ্টুমি করায় তাকে বেত্রাঘাত করা হয়েছে। জামিয়া সালমান ফারসি (রাঃ) মাদরাসার মুহতামিম হোসাইন আহম্মেদ মঙ্গলবার রাতে বলেন, বিষয়টি আমার জানা ছিল না। আপনার মাধ্যমে শুনেছি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সচেতন অভিভাবকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: