বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

শিরোনাম
মানবপাচার দমনে নতুন আইন কঠোর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চিফ ক্যাশিয়ার পদে নিয়োগ দেবে মীনা বাজার লক্ষ্মীপুরে ৪ হাসপাতাল-ডায়াগনস্টিকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা ধনবাড়ীতে ইউপি সদস্যের বিরুদ্ধে চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগ নড়াইলের লোহাগড়ায় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ২৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাদক সেবনে বাধা দেওয়ায় বাবাকে গলা কেটে হত্যা: ছেলের যাবজ্জীবন পেজেশকিয়ানকে কি বলির পাঁঠা বানানো হবে- লেখা: কায়হান ওয়ালাদবায়গি এবার সায়েন্সল্যাব থেকে সংসদ অভিমুখে আন্দোলনরত শিক্ষার্থীরা কুয়েত প্রবাসীদের জন্য দূতাবাসের বিশেষ সতর্কতা

নোয়াখালীর বেগমগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ জাবেদ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আটক

মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ থেকে জাবেদ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ৪ মামলার আসামি সাদ্দাম হোসেনকে (২৭) নামে এক যুবদল নেতাকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।

সে উপজেলার জাহানাবাদ গ্রামের কালা কাজী বাড়ির মো.বাবুলের ছেলে এবং যুবদল নেতা, চাঁদাবাজী, অপহরণ, অবৈধ অস্ত্র, বিস্ফোরকসহ ৪ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

বৃহস্পতিবার দুপুরে আটক আসামিকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, বুধবার দিবাগত রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার জাহানাবাদ গ্রামের কালাগাজীর দক্ষিণ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তাকে নিয়ে অভিযান চালিয়ে তার তথ্যের ভিত্তিতে জাহানাবাদ গ্রামের কালাগাজীর বাড়ীর দিঘীর দক্ষিণ পাড়ের কবরস্থান থেকে একটি একটি দেশীয় পাইপগান ও ১টি কার্তুজ উদ্ধার করা হয়।

বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: