বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

শিরোনাম
মিল্কভিটা চেয়ারম্যান শাতিল ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জে কোটালীপাড়ায় ১৬৪ পিস নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রবাসীদের জরুরি নির্দেশনা দিলো কাতার, না মানলে শাস্তি শনিবার খুলনা বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্যজোট প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে এক ম্যাচে যত রেকর্ড গড়লেন মেসি কালিয়াকৈরে বৃষ্টির পানিতে প্লাবিত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, যানবাহন চলাচলে ধীরগতি গোপালগঞ্জে ওভারটেক করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষ: প্রাণ হারালেন ১, আহত ৩০

সিলেটে পুলিশের অভিযানে এক মাসে ১৬৬৫ জন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি :
সিলেটে পুলিশের অভিযানে এক মাসে ১৬৬৫ জন গ্রেফতার করা হয়েছে, উদ্ধার করা হয় ওই সময় বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় অবৈধ পণ্য। পুরো মে মাসব্যাপী এই অভিযানে এসএমপির ট্রাফিক বিভাগ ৩ হাজার ৫৫১টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে ১ হাজার ৬শ’ ৯২টি গাড়ির বিরুদ্ধে মামলা এবং ১ হাজার ৮শ’ ৫৯টি বিভিন্ন প্রকার গাড়ি আটক করা হয়েছে।
এসএমপি সূত্র জানায়, সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত বিভিন্ন অভিযানে গত মাসে মোট ১ হাজার ৬৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার ১৯২ জন আসামি, ৪২ জন ছিনতাইকারী, ১৯১ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৯৯ জন মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, মেট্রো অধ্যাদেশে ৯৪৩ জন, ৫৬ জন চোর-ডাকাত, ৫২ জন জুয়াড়ি এবং ৯০ জন হকার রয়েছেন। একই সময়ে মহানগরের ৬টি থানায় ১৮৩টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এছাড়া ১৭৮টি মামলার নিষ্পত্তিও করা হয়েছে।

অভিযানকালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৯১১ পিস ইয়াবা বড়ি, ৪১ বোতল বিদেশি মদ, ২০ লিটার দেশি কেরু মদ, ১ কেজি গাঁজা, ৪৮ পুরিয়া গাঁজা এবং ৭টি গাঁজা গাছ।

এছাড়া চোরাচালান ও অবৈধ পণ্যের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ১১ হাজার ৪৪০ কেজি ভারতীয় জিরা, ৪৫০ কেজি ভারতীয় চিনি, ১৩ হাজার ৫৭১ পিস ভারতীয় চকলেট, ১০ হাজার ৩৩২ পিস ভারতীয় ক্রিম, ১ হাজার ৬০৫ কেজি অবৈধ টি-লিফ (চা-পাতা), ৪৮০ পিস কিও কারপিন অলিভ অয়েল, ২ হাজার ১৫০ কেজি ভারতীয় ফুসকা, ৯২৪ পিস ভারতীয় বেঞ্জু, ৬০০ পিস চিপস, ৭ হাজার ৬০০ পিস তারাবাতি, ৩ হাজার পিস হাইড্রো বোম্ব, ৬ হাজার ৪৮০ পিস কাভিরি মেহেদী, ১৪৭ কেজি পুস্তুদানা এবং ১৬২ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে, এসএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) বিশেষ প্রচেষ্টায় হারিয়ে যাওয়া ১৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পাশাপাশি বিকাশ প্রতারণার ঘটনায় হাতিয়ে নেওয়া ৫ হাজার টাকা উদ্ধার করে ভুক্তভোগীর কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মো. মনজুরুল আলম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এসএমপির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: