বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

শিরোনাম
মিল্কভিটা চেয়ারম্যান শাতিল ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জে কোটালীপাড়ায় ১৬৪ পিস নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রবাসীদের জরুরি নির্দেশনা দিলো কাতার, না মানলে শাস্তি শনিবার খুলনা বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্যজোট প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে এক ম্যাচে যত রেকর্ড গড়লেন মেসি কালিয়াকৈরে বৃষ্টির পানিতে প্লাবিত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, যানবাহন চলাচলে ধীরগতি গোপালগঞ্জে ওভারটেক করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষ: প্রাণ হারালেন ১, আহত ৩০

সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান

মোঃ আবদুল আজিজ স্টাফ রিপোর্টার: স্বাবলম্বী পরিবার গড়ার লক্ষ্যে সুবর্ণচর উপজেলায় ৬১৫ জন উপকারভোগীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

মঙ্গলবার (১৭ জুন) উপজেলা পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহাজাহান এমপি। অনুষ্ঠানে উপস্থিত সকলে সুবর্ণচর থেকে প্রধানমন্ত্রীর একযোগে ২০ জেলায় ফ্যামিলি কার্ড বিতরণ ভার্চুয়াল অনুষ্ঠান অবলোকন করেন।

সুবর্ণচর উপজেলায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহারের আলোকে এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

উপজেলার চর আমানুল্লাহ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ৬১৫ জন উপকারভোগীর মধ্যে এই ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এই কার্যক্রম বাস্তবায়িত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, নোয়াখালী জেলা পুলিশ সুপার এন এম নাছির উদ্দীন, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান খান, জেলা বিএনপির আহবায়ক, মাহবুব আলমগীর আলো, জেলা পরিষদের প্রশাসক, হারুন অর রশিদ আজাদ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, এডভোকেট এবিএম জাকারিয়াসহ অন্যান্য অতিথিবৃন্দ।

বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় অন্তর্ভুক্ত করতে এবং পরিবারভিত্তিক কল্যাণ কার্যক্রমকে শক্তিশালী করতে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর মাধ্যমে উপকারভোগীরা বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি, সহায়তা এবং উন্নয়নমূলক সুবিধা গ্রহণের সুযোগ পাবেন। একটি পরিবারকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে শুধু আর্থিক সহায়তা নয়, বরং পরিকল্পিত সামাজিক সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করাও প্রয়োজন। ফ্যামিলি কার্ড কর্মসূচি সেই লক্ষ্য বাস্তবায়নের একটি কার্যকর পদক্ষেপ।

অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয় এবং ভবিষ্যতে এই কর্মসূচির আওতা আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: