শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

শিরোনাম
বড়াইগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিলের চেষ্টা, ধাওয়ায় ছত্রভঙ্গ ফুলবাড়ীতে সাড়ে তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও রোপা আমন ধানের বীজ বিতরণ কালিয়াকৈরে কারখানার পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, চালক নিহত নড়াইলে তিনদিন ব্যাপী ফল মেলা উদ্ধোধন লক্ষ্মীপুরে যুবদলের পুর্নাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ঢাকা-আরিচা মহাসড়কের মূলজানে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ২ বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ মিল্কভিটা চেয়ারম্যান শাতিল ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ

লক্ষ্মীপুরে যুবদলের পুর্নাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

ফয়সাল কবির, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা যুবদলের নবগঠিত পুর্নাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৮জুন) বিকালে সদর উপজেলা (পশ্চিম) যুবদলের উদ্যোগে দালাল বাজারে এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি দালাল বাজার খোয়া সাগর দিঘীর পাড় থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পশ্চিম বাজারে গিয়ে শেষ হয়।
এসময় মিছিল থেকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নকে শুভেচ্ছা জানানো হয়।

পরে নবগঠিত জেলা যুবদলের কমিটিতে সহ-সভাপতি হওয়ায় সদর উপজেলা (পশ্চিম) যুবদলের আহবায়ক আবদুল মালেক,সহ সাধারণ সম্পাদক হিসাবে সদর উপজেলা পশ্চিম যুবদলের সদস্য সচিব জাকির হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক হিসেবে সদর উপজেলা (পশ্চিম) যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুর রহমান ও জেলা যুবদলের সদস্য মনোনীত হওয়ায় মাহবুব আলম বাচ্চুকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা (পশ্চিম) যুবদলের নেতাকর্মীবৃন্দ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: