শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

শিরোনাম
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছে – মন্ত্রী ফকির মাহবুব আনাম সুবর্ণচরে উপজেলা প্রশাসনের উদ্যোগে নজরুল বর্ষ শুভ উদ্বোধন সাতক্ষীরা সদর হাসপাতালের সভাপতি হিসেবে এমপি আব্দুল খালেকের প্রথম সভা শিবালয়ে সরকারি রাস্তার উন্নয়ন কাজে বাধা: এলাকাবাসীর মানববন্ধন নড়াইলে চোর সন্দেহে নির্যাতনের শিকার প্রতিবন্ধী যুবকের মৃত্যু মুন্সীগঞ্জে তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ’ উদযাপন শুরু ফুটবলের নিষ্ঠুর আততায়ীর শিকার সেনেগাল বিশ্ববাজারে আরও কমল জ্বালানি তেলের দাম করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত শ্রীপুরে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ

মুন্সীগঞ্জে তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ’ উদযাপন শুরু

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ: দ্রোহ, সাম্য, মানবতা ও প্রেমের কবি কাজী নজরুল ইসলামের অমর সৃষ্টি, জীবনদর্শন ও প্রেরণাকে গভীরভাবে তুলে ধরার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত “নজরুল বর্ষ” উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন, মুন্সীগঞ্জের আয়োজনে ০২-০৪ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ (১৮-২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ) মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় আজ ০২ জুলাই (বৃহস্পতিবার) মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অমুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলার শ্রদ্ধেয় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, মুন্সীগঞ্জ – এর প্রতিনিধি জনাব বিল্লাল হোসেন; অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব শরীফ উল্যাহ, মূল প্রবন্ধ উপস্থাপক, জনাব মুন্সী সিরাজুল হক, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইংরেজি, সরকারি হরগঙ্গা কলেজ, জেলা কালচারাল অফিসার, বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠান হতে আগত অতিথিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর সাহিত্য, সংগীত, সাংবাদিকতা ও সমাজচিন্তায় তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে নজরুল ছিলেন এক অসাধারণ প্রেরণার নাম, যিনি তাঁর লেখনী ও সৃষ্টিকর্মের মাধ্যমে অন্যায়, শোষণ, সাম্প্রদায়িকতা ও বৈষম্যের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করেছেন। বিদ্রোহ, সাম্য, মানবতা ও প্রেমের বাণী ছড়িয়ে দিয়ে তিনি বাঙালির হৃদয়ে চিরস্থায়ী আসন করে নিয়েছেন। বর্তমান প্রজন্মকে তাঁর আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক চেতনায় সমৃদ্ধ হওয়ার আহ্বান জানান তাঁরা।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: