বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম
কুলাউড়ায় মোবাইল কোর্টে বিশৃঙ্খলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এমপির নির্দেশ নড়াইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে ট্রলির ধাক্কা, চালক নিহত চৌদ্দগ্রামে সিএনজি চালক হত্যামামলার প্রধান আসামী গ্রেফতার চরাঞ্চলের প্রাণিসম্পদ উন্নয়নে প্রশিক্ষণ, বকনা বিতরণ ও মৎস্য পোনা অবমুক্তকরণ সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উদযাপন ইলিয়াস কাঞ্চনের ‘মৃত্যুর খবর’ ছড়িয়ে পড়তেই যা জানালেন ঘনিষ্ঠজনেরা হাসপাতাল থেকে স্বর্ণের গয়না উধাও, সিসিটিভিতে দেখা গেল ‘চোর’ কোনো মানুষ নয় বাজারে সরবরাহ থাকলেও নাগালের বাইরে ইলিশের দাম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা রাজধানীতে জশনে জুলুস ও আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশ

ফ্রান্সবিরোধী ক্ষোভের সঙ্গে বিএনপির একাত্মতা

নিউজ ডেস্ক :: মহানবী হযরত মোহাম্মদ (সা.)’র ব্যঙ্গচিত্র প্রদর্শনকে কেন্দ্র করে ফ্রান্স বিরোধী ইস্যুতে সারাবিশ্বে যে ক্ষোভ প্রকাশ করা হচ্ছে তার সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে বিএনপি। রোববার (০১ নভেম্বর) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ধর্মীয় নেতার ব্যঙ্গচিত্র প্রকাশকে সমর্থন করে না বিএনপি। এ সময় তার সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

মির্জা ফখরুল বলেন, ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিক্রিয়ায় কোনো হত্যাকাণ্ডকেও সমর্থন করে না বিএনপি। ব্রিফিংয়ে ব্যাঙ্গচিত্র প্রকাশের পর দেশের জনগণের গণদাবির পরও কোনো প্রতিক্রিয়া না দেখানোয় সরকারের সমালোচনা করেন তিনি।

এর আগে শনিবার (৩১ অক্টোবর) বিকেলে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। ভার্চুয়াল ওই সভায় সভাপতিত্ব করেন লন্ডন প্রবাসী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় আরও অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বচন্দ্র রায়, ড. মইন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমির খসরু মাহমুদ চৌধুরী।

 


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: