শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম
ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি নিচ্ছেন ডেমোক্র্যাটরা, কীভাবে মোকাবিলা করবেন তিনি মনু নদের তীর রক্ষা বাঁধ: বাধায় আটকে আছে হাজার কোটি টাকার প্রকল্প চাঁদপুর জেলা কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান গ্রেপ্তার বাণিজ্যমন্ত্রীর কাছে প্রস্তাব: দুই ডলারে খেজুর দিতে চায় আলজেরিয়া অধস্তন আদালত: রায়, আদেশ ও সাক্ষ্য লেখা হবে সফটওয়্যারে ১১ পাটকলের পাঁচটিই বন্ধ সাঈদ খোকনের পর নাহিদ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের এখন কেন গ্রেফতার করা হচ্ছে? ১০০ সেরা তারকার তালিকায় শীর্ষে মনরো, শাহরুখ কত নম্বরে ইউরোপের দল নিয়ে নতুন ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা বাংলাদেশের রিয়াদে হুথিদের হামলার নিন্দা জানাল কাতার-কুয়েত ও জিসিসি

কালিগঞ্জ থানার অভিযানে মাদক মামলার আসামিসহ ৯ জন আটক

শেখ ফারুক হোসেন সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে মাদক মামলার এক আসামিসহ বিভিন্ন মামলার মোট ৯ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৮ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৯ জন আসামিকে আটক করা হয়।

আটককৃতরা হলেন,দেবহাটা উপজেলার মোমরেজপুর গ্রামের মৃত লুৎফর সরদারের ছেলে লিটন সরদার, কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের পশ্চিম নারায়ণপুর গ্রামের জালাল হোসেনের ছেলে আয়ান আহমেদ ওরফে জনি হোসেন, কৃষ্ণনগর ইউনিয়নের বেজুয়া (ফরিদপুর) গ্রামের আফছার আলী মোড়লের ছেলে জাহিদুল মোড়ল, ধলবাড়িয়া ইউনিয়নের দাড়িয়ালা গ্রামের মো. রমজান মল্লিকের ছেলে হাফিজুর রহমান, নলতা ইউনিয়নের পাইকাড়া গ্রামের মো. দুলু কারিকরের ছেলে মো. আকবর আলী, বিষ্ণপুর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে ফারুক হোসেন, কুশুলিয়া ইউনিয়নের রহিমপুর গ্রামের শেখ ওমর ফারুকের ছেলে রাজু হোসেন এবং মনোয়ারা খাতুনসহ মোট ৯ জন।

পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে লিটন সরদার মাদক মামলার আসামি। এছাড়া অন্যরা বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, বিশেষ অভিযানে গ্রেফতার হওয়া আসামিদের রবিবার সকালে আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: