রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

শিরোনাম
বিদ্রোহী গান- মো: হাছান উদ্দিন মিয়াজী ফাঁস হলো আইফোন ১৮ প্রোর নকশা, দাম হতে পারে প্রায় ২ লাখ টাকা রূপালী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ কালিগঞ্জ সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের উন্নয়নকাজ পরিদর্শন “মুন্সীগঞ্জে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ একজন গ্রেফতার” নড়াইলে ভুল চিকিৎসায় প্রসূতির জরায়ু অপসারণ, মডার্ন সার্জিক্যাল ক্লিনিক সিলগালা চৌদ্দগ্রামে ফুটবল খেলতে গিয়ে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু লক্ষ্মীপুরকে নিয়ে ‘ইত্যাদি’, প্রচার ৩১ জুলাই আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়ার ঘোষণা খেলাফত মজলিসের

চৌদ্দগ্রামে ফুটবল খেলতে গিয়ে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

আবদুল মান্নান চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরে পানিতে ডুবে তাসকিন (৮) নামে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার গুনবতী ইউনিয়নের চাঁপাচৌ গ্রামে এই ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্র চাপাচৌ গ্রামের রাজমিস্ত্রী নবী হোসেনের একমাত্র ছেলে এবং একই এলাকার গুনবতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র।

স্থানীয় ইউপি সদস্য সাদ্দাম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বাড়ি সংলগ্ন মাঠে আরও কয়েকজন সহ ফুটবল খেলছিল সে। এর মধ্যে ফুটবলটি মাঠ সংলগ্ন পুকুরের পানিতে পড়ে গেলে বলটি তুলতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা খবর পেয়ে তাকে পানি থেকে উদ্ধার করে ফেণী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন এদিকে ফুটবল খেলতে গিয়ে ছোট্ট এ শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র ছেলেকে হারিয়ে রাজমিস্ত্রি নবী হোসেনও পাগল প্রায়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: