বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম
স্বৈরাচারের ভূত এখনও রয়ে গেছে: তারেক রহমান মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান বরিশালে ঐক্যের বন্ধনে ব্যতিক্রমী আয়োজনে গুঠিয়ায় ভেদাভেদহীন বর্ষবরণ উৎসব গোপালগঞ্জে বর্ণিল উৎসবে ১৪৩৩-কে বরণ: বৈশাখী শোভাযাত্রা ও সুরের মূর্ছনায় মাতোয়ারা জেলাবাসী নড়াইলে বাংলা বর্ষবরণ উপলক্ষে জমজমাট লাঠি খেলা অনুষ্ঠিত কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন শিবালয়ে সামাজিক অবক্ষয় রোধে ৪৯টি মসজিদের ইমাম এবং কমিটির আলোচনা সৎসঙ্গ শিল্পী গোষ্ঠীর উদ্যেগে আলোচনা সভা কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের অভিযোগ নড়াইলের লোহাগড়ায় বিনামুল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ

বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিন

নিউজ ডেস্ক :: আজ ২ নভেম্বর। বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিন। বলিউডে অন্যতম সেরা রোমান্টিক অভিনেতা তিনি। ভারতের দিল্লিতে এক মুসলিম পরিবারে ১৯৬৫ সালের এই দিনে জন্মগ্রহণ করেন চিরো তরুণ এই অভিনেতা।

শাহরুখ খানের মায়ের নাম লতিফ ফাতিমা খান, বাবা তাজ মোহাম্মদ খান ও বোন শেহনাজ লালারুখ খান। পুরো নাম শাহরুখ খান হলেও এই ভারতীয় অভিনেতা, প্রযোজক ও টেলিভিশন ব্যক্তিত্ব এসআরকে নামেও পরিচিত। মিডিয়ায় তাকে বলা হয় বলিউড বাদশাহ্, বলিউড কিং বা কিং খান।

আশির দশকে টেলিভিশন সিরিজে অভিনয় দিয়ে ক্যারিয়ার শুরু করেন। ১৯৮৮ সালে ফৌজি টেলিভিশন সিরিয়ালে কমান্ডো অভিমন্যু রাই চরিত্রে একজন নতুন অভিনেতা হিসেবে সুযোগ পান কাজের। পরে ১৯৮৯ সালে সার্কাস সিরিয়ালে তিনি মোটামুটি কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেন, যেটি ছিল একজন সাধারণ সার্কাস অভিনেতার জীবন নিয়ে রচিত। একই বছর তিনি অরুন্ধতী রায়ের ‘In Which Annie Gives it Those Ones’ টেলিভিশন চলচ্চিত্রে অভিনয় করেন। তবে পিতা-মাতার মৃত্যুর পর নতুন জীবন শুরু করার জন্য সেই ছেলেটি নয়াদিল্লী ছেড়ে মুম্বাই পাড়ি জমান। হেমা মালিনী তার অভিষেক সিনেমা ‘দিল আশনা হ্যায়’তে অভিনয়ের সুযোগ করে দেন শাহরুখ কে।

১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমা দিয়ে তার বলিউডে অভিষেক ঘটে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একে একে ডর, বাজিগার, আনজাম, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, দিল তো পাগল হ্যায়, কুচ কুচ হোতা হ্যায়, কাভি খুশি কাভি গাম, স্বদেশ, দেবদাস, মাই নেম ইজ খান, চেন্নাই এক্সপ্রেস, হ্যাপি নিউ ইয়ার, রাম জানে, জোশ, ওম শান্তি ওম, রাব নে বানা দে জুড়ি, মোহাব্বাতেনের মতো সুপারডুপার হিট সিনেমা দিয়ে স্থান করে নিয়েছেন কোটি ভক্তের হৃদয়ে।

এই অভিনেতার পারিবারিক জীবনের গল্পও সিনেমার কাহিনীর মতোই। শাহরুখ ও গৌরি একই স্কুলে পড়াশুনা করলেও দুজনের মাঝে খুব বেশি পরিচয়-খাতির ছিল না। পরিচয় হয় এক অনুষ্ঠানে আবার দেখা হবার পর। ধীরে ধীরে গৌরি’র সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক থেকে ভালোবাসায় পরিণত হয়। পুরো সিনেমার স্টাইলে পারিবারিক প্রতিবন্ধকতা নিয়ে গৌরির সঙ্গে সংসার শুরু করেন।

১৯৯১ সালের ২৫ অক্টোবর হিন্দু রীতি অনুযায়ী শাহরুখের হাতে মেয়েকে তুলে দেন গৌরীর মা-বাবা। শাহরুখ গৌরি দম্পতির প্রথম ছেলে আরিয়ান খান ও মেয়ে সুহানা খান। ২০১২ সালে শাহরুখের তৃতীয় সন্তান আবরামের জন্ম হয়। ক্যারিয়ার জীবনে এখন পর্যন্ত অসংখ্য বার ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। পেয়েছেন আন্তর্জাতিক সম্মাননাও।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: