মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

শিরোনাম
সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে গৌরনদীতে বিক্ষোভ তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে রাজপথে নামবো – এমপি মজিবুর রহমান জুলাই অভ্যুত্থানের বীরত্বগাথা স্মরণে গোপালগঞ্জে ‘গানে গানে জুলাই’ অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জুলাই শহীদদের কবর জিয়ারত ও স্ট্রিট মেমোরি স্ট্যাম্প উদ্বোধন নড়াইলে ব্যবসায়ীকে কুপিয়ে জখম কুলাউড়ায় বিদ্যুৎ বিলে অসঙ্গতির অভিযোগ: অতিরিক্ত বিলের বোঝা গ্রাহকদের নারী ও শিশু নির্যাতন আইনের ৯খ ধারা নিয়ে হাইকোর্টের প্রশ্ন সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংস্কার করতে চায় সরকার : সালাহউদ্দিন আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবসে পদ্মা-যমুনা সেতু জাদুঘরে প্রবেশ ফ্রি রোমান্টিক ছবির সঙ্গে দেব-শুভশ্রীর বিশেষ বার্তা

নড়াইলে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

স্টাফ করসপন্ডেন্ট, নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া বাজারে জামাল মোল্যা (৩৮) নামে এক এলপি গ্যাস
ব্যবসায়ীকে কু’পিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩ আগস্ট) বিকেলে দিঘলিয়া বাজারে নিজ দোকানে এ ঘটনা ঘটে।

জামাল মোল্যা লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের শেখ সিদ্দিক মাস্টারের ছেলে। বর্তমানে জামাল মোল্যা দিঘলিয়া ইউনিয়নের বাটিকাবাড়ি গ্রামে বসবাস করছেন। স্থানীয় ও স্বজন সূত্রে জানা গেছে, সোমবার (৩ আগস্ট) বিকেলে দিঘলিয়া বাজারে নিজ দোকানে বসে ছিলেন জামাল মোল্লা। এ সময় দুর্বৃত্তরা অতর্কিতভাবে দোকানে ঢুকে দেশীয় অ’স্ত্র ছ্যা’ন’দা, রামদা দিয়ে তাকে এলোপাতাড়ি কু’পিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গভীর ও গুরুতর ক্ষত সৃষ্টি হয়। পর স্থানীয় লোকজন আহত জামালকে উদ্ধার করে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠান চিকিৎসকরা। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর থেকে দিঘলিয়া বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের মাঝে আ’ত’ঙ্ক বিরাজ করছে। দ্রুত দোষীদের গ্রে’ফ’তা’র ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার কারণ ও জড়িতদের সনাক্তে তদন্ত চলছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: