শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

শিরোনাম
গ্রামীণ জনপদে ঘরে ঘরে ডায়াবেটিসের চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া হবে আকিজ গ্রুপে নিয়োগ, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নেতৃত্বে সুমন-শিবলী প্রতিটি ধর্মই মানুষকে সত্য, ন্যায় ও মানবকল্যাণের শিক্ষা দেয়: রাষ্ট্রপতি ভোরে প্রশ্নপত্র আসে এনবিআরের দুই কর্মীর কাছে, কয়েক ঘণ্টার মধ্যে ছড়িয়ে পড়ে উত্তর ৮-১০ লাখে যুব উন্নয়নের প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৭ জনের ৫ জনই সরকারি কর্মচারী অনলাইনে আকর্ষণীয় পণ্যের বিজ্ঞাপন দিয়ে বিশ্বজুড়ে গুপ্তচরবৃত্তি চালিয়েছে ইসরায়েলি কোম্পানি মানারাতে দুই দিনব্যাপী স্টেম ফেস্ট শুরু, অংশ নিচ্ছে ৮ শতাধিক শিক্ষার্থী নরেন্দ্র মোদির কণ্ঠে চার দেশের সামরিক সুরক্ষায় শেখ হাসিনার ফেরার বার্তাটি এআই নির্মিত স্কুল ছুটির পর যে কারণে শিশুকে রাস্তার খাবার দেবেন না

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে গৌরনদীতে বিক্ষোভ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে সাংবাদিক এস.এম. জুলফিকারের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার সকল এজাহারভুক্ত আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে পূর্বঘোষিত পাঁচ দিনের কর্মসূচির দ্বিতীয় দিনে এ কর্মসূচি পালিত হয়। দুপুর ১২টার দিকে প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশে মিলিত হয়।

গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির ও মো. আসাদুজ্জামান রিপন। এ সময় প্রেসক্লাবের সহ-সভাপতি এম. আলম, সাবেক সাধারণ সম্পাদক মো. হানিফ সরদার, খোকন আহম্মেদ হীরা, উত্তম দাস, সহ-সম্পাদক আমিনা আক্তার সোমা, প্রচার সম্পাদক হাসান মাহমুদসহ প্রেসক্লাবের সদস্য এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার সকল এজাহারভুক্ত আসামিকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজের আন্দোলন আরও কঠোর হবে। উল্লেখ্য, গত ২ আগস্ট বিকেলে উপজেলার টিএন্ডটি মোড় এলাকায় মোটর মেকানিক কাজী রিপনের ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে গেলে গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়-এর গৌরনদী প্রতিনিধি এস.এম. জুলফিকারের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ ইতোমধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। তবে বাকি আসামিদের গ্রেপ্তারের দাবিতে সাংবাদিকদের আন্দোলন অব্যাহত রয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: