শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

শিরোনাম
শাহজালাল বিমানবন্দরে লাগেজের গতিবিধি এবার যাত্রীদের চোখের সামনে ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার আহ্বান জামায়াতের দক্ষিণ এশিয়ার গণ-প্রত্যাখ্যান পর্বের শেষ কোথায় সৌদির বিধিনিষেধে বাংলাদেশের ১১৪ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী ইউসুফের নির্জন হাট, উৎসবে পশুর ঢল একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করাসহ এনসিপির তিন দাবি দেবী দুর্গা: পৌরাণিক মহিমা থেকে মানবিক দর্শন নাটোরের বিচারক অংশ নিলেন অক্সফোর্ডের এআই আইন প্রোগ্রামে কাঠামোগত ফাঁদে আটকে আছে দেশের অর্থনীতি: হোসেন জিল্লুর রহমান তাঁরা এক বিসিএসে ক্যাডার হয়ে চাকরি করছেন, আরেকটিতে বাদ ‘ভেরিফিকেশনে’

ভারতীয় সীমান্তে বি’এস’এফের গু”লি”তে প্রা”ণ হারালেন কুলাউড়ার যুবক

মোহাম্মদ আজিজুল ইসলাম কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়ন সংলগ্ন ভারতের অভ্যন্তরে বিএসএফের (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী) গুলিতে তারা মিয়া (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার মুড়ইছড়া বস্তি এলাকার আব্দুল মালেকের ছেলে।

রবিবার (৯ আগস্ট) ভোরে ভারতের মাগুরুলি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ।

বিজিবি সূত্রে জানা গেছে, রবিবার ভোর আনুমানিক ৪টার দিকে কুলাউড়া সীমান্তের বিপরীতে ভারতের মাগুরুলি এলাকায় একদল চোরাকারবারি প্রবেশের সময় বিএসএফ সদস্যরা গুলি চালায়। এতে তারা মিয়া গুলিবিদ্ধ হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা যায়।

লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, নিহত তারা মিয়া চোরাচালান কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে চোরাচালান সংক্রান্ত একটি মামলাও রয়েছে।

তিনি আরও জানান, ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ এবং প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। বিষয়টি নিয়ে বিজিবি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

এদিকে সীমান্তে বাংলাদেশি যুবকের মৃত্যুর ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার আরও বিস্তারিত তথ্য জানার জন্য বিজিবি ও সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: