রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

শিরোনাম
দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও ৭ জন, পরবর্তী শুনানি ২৮ অক্টোবর সীমান্তে নারী-শিশুসহ ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ একসময়ের শান্তিময় শহর কুমিল্লায় এখন যানজট–জলজট ও জনজট একাদশ শ্রেণির ভর্তি: তৃতীয় ধাপে আবেদন করার সূচি প্রকাশ ফ্যাসিস্টদের পথ কী? জামায়াত আমিরের কাছে জানতে চাইলেন বিএনপি মহাসচিব ভারতে বিক্ষোভে ‘গোদি মিডিয়ার’ সাংবাদিকেরা কেন তোপের মুখে পূজার ছুটিতে পাহাড়–ঝরনায় যেতে চান, খাগড়াছড়ির যেসব জায়গা হতে পারে গন্তব্য নিয়োগ দেবে রেড ক্রিসেন্ট সোসাইটি, এইচএসসি পাসেই আবেদন দশম গ্রেডসহ তিন দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের সংবাদ সম্মেলন ধনীদের টেবিল ছেড়ে সাধারণের পাতে ক্যাভিয়ার, জেনে নিন রূপান্তরের কাহিনি

বন্দে আলী স: প্রা: বিদ্যালয়ে তিন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

মোহাম্মদ আজিজুল, ইসলাম কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের বন্দে আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি তিন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এরমধ্যে একজন দেশসেরা বিতার্কিক এবং দু’জন পঞ্চম শ্রেণী থেকে ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত। সোমবার (১০ আগস্ট) দুপুরে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়।

জানা যায়, ২০২৫ সালে ট্যালেন্টপুল বৃত্তি পরীক্ষায় বন্দে আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে নাফিসা রহমান রুহা এবং বিপ্রজিৎ দাশ ট্যালেন্টপুল বৃত্তি লাভ করে।

রুহা হচ্ছে রামপাশা এলাকার বাসিন্দা, প্রবাশী আতিকুর রহমান হামিদ ও বন্দে আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রোমেনা বেগম দম্পতির মেয়ে। আর বিপ্রজিৎ হলো বেগমানপুর এলাকার বাসিন্দা, দিলদারপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিশ্বজিৎ দাশ ও বনানী রাণী দাশ দম্পতির ছেলে।

এদিকে জাতীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় দেশসেবা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ জন ক্ষুদে শিক্ষার্থী। এরমধ্যে একজন হচ্ছে মানবেন্দ্র তালুকদার ঋষভ। ঋষভের মাতা বন্দে আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মল্লিকা দাশ এবং পিতা রঞ্জিত মোহন তালুকদার একজন ব্যাংকার।

বন্দে আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিভা রাণী দেবের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মল্লিকা দাশের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি আজিজুর রহমান, দিলদারপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিশ্বজিৎ দাশ ও বিমল কুমার দাশ, সাংবাদিক আবদুল আহাদ, প্রবাসী আতিকুর রহমান হামিদ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, বন্দে আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেমপ্রভা দাস, শায়রা বেগম, রোমেনা বেগম, হ্যাপী রাণী শীল।

পরে উপস্থিত সকলে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। পরিশেষে প্রবাসী আতিকুর রহমান হামিদের পক্ষ থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের আপ্যায়ন করানো হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: