শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

শিরোনাম
শাহজালাল বিমানবন্দরে লাগেজের গতিবিধি এবার যাত্রীদের চোখের সামনে ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার আহ্বান জামায়াতের দক্ষিণ এশিয়ার গণ-প্রত্যাখ্যান পর্বের শেষ কোথায় সৌদির বিধিনিষেধে বাংলাদেশের ১১৪ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী ইউসুফের নির্জন হাট, উৎসবে পশুর ঢল একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করাসহ এনসিপির তিন দাবি দেবী দুর্গা: পৌরাণিক মহিমা থেকে মানবিক দর্শন নাটোরের বিচারক অংশ নিলেন অক্সফোর্ডের এআই আইন প্রোগ্রামে কাঠামোগত ফাঁদে আটকে আছে দেশের অর্থনীতি: হোসেন জিল্লুর রহমান তাঁরা এক বিসিএসে ক্যাডার হয়ে চাকরি করছেন, আরেকটিতে বাদ ‘ভেরিফিকেশনে’

কুলাউড়ায় এসএসসি ফলে সাফল্য, শতভাগ পাস ক্যামেলিয়া ডানকান স্কুল

মোহাম্মদ আজিজুল ইসলাম কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হারে ভিন্নতা দেখা গেছে। নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রের প্রকাশিত ফলাফল তালিকা অনুযায়ী, উপজেলার ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ১৫ জন শিক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে। প্রতিষ্ঠানটির পাসের হার ১০০ শতাংশ। একই সঙ্গে প্রতিষ্ঠানটি থেকে ৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২১৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭৩ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৮০ দশমিক ০৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২৩ জন, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে ১৬৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১২৮ জন উত্তীর্ণ হয়েছে, পাসের হার ৭৬ দশমিক ৬৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১৭ জন। এছাড়া সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে ৬২ জনের মধ্যে ৪৩ জন উত্তীর্ণ হয়ে পাসের হার দাঁড়িয়েছে ৬৯ দশমিক ৩৫ শতাংশ। ছকাপন উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ৯৪ জনের মধ্যে ৪৯ জন উত্তীর্ণ হয়েছে, পাসের হার ৫২ দশমিক ১৩ শতাংশ। মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় থেকে ১০৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৬১ জন উত্তীর্ণ হয়েছে, পাসের হার ৫৮ দশমিক ১০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৬ জন। অন্যদিকে শাহজালাল উচ্চ বিদ্যালয় থেকে ৪৫ জনের মধ্যে ২৫ জন, অগ্রণী উচ্চ বিদ্যালয় থেকে ৭২ জনের মধ্যে ৩৮ জন, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয় থেকে ১১২ জনের মধ্যে ৫৯ জন এবং দিলদারপুর উচ্চ বিদ্যালয় থেকে ১১৮ জনের মধ্যে ৫৬ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

প্রকাশিত তালিকায় শাহ সুন্দর উচ্চ বিদ্যালয় থেকে ৮৪ জনের মধ্যে ৪৭ জন, ভুকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ থেকে ৭৯ জনের মধ্যে ৬৫ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৪ জন। পৌর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৯ জনের মধ্যে ১১ জন এবং লক্ষ্মীপুর মিশন উচ্চ বিদ্যালয় থেকে ৬৪ জনের মধ্যে ২৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হওয়ার তথ্য রয়েছে। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, কুলাউড়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে।

এর মধ্যে ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন স্কুল শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে, আর জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যায় কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় ২৩ জন নিয়ে এগিয়ে রয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: