রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

শিরোনাম
মিরসরাইয়ে কারখানায় দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু, অপমৃত্যুর মামলা সাম্যবাদী দল (মার্কসবাদী-লেনিনবাদী) এর কেন্দ্রীয় বর্ধিত সভা অনুষ্ঠিত জিপিএ-৫ না পেলে বিয়ে ঠেকানো যেত না ক্ষুদ্র জাতিগোষ্ঠীর তিথি মালির এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা ফের এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল এআই ব্যবহার করে জাহ্নবীর অশালীন ভিডিও তৈরি, সমালোচনার ঝড় কিয়েভে জার্মান চ্যান্সেলরের সফরের পরপরই গুরুত্বপূর্ণ সেতুতে রাশিয়ার হামলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ওষুধ ও সরঞ্জাম, অপসারণ দাবি শিক্ষক-শিক্ষার্থীদের মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তার ও অপমানের নিন্দা জামায়াত আমিরের আফগানিস্তানে ৭০ মিটার গভীর কূপে নেমে ৫ বছরের শিশুকে বাঁচাল ১১ বছরের ওমর

গোপালগঞ্জে শ্রদ্ধা ও সুরের মূর্ছনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালিত

শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস উপলক্ষে গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে।  আজ ১১ আগস্ট (মঙ্গলবার) বিকাল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুলী বিশ্বাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সবুজ সরকার।

জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ফারহান কবীর সিফাতের সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় এবং স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শাহনাজ পারভীন শিলুর সুনিপুণ উপস্থাপনায় মূল অনুষ্ঠানটি পরিচালিত হয়।
উদ্বোধনী পর্বের পর জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় “আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে” শীর্ষক যৌথ সংগীতের মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা শুরু হয়। এতে জেলা শিল্পকলা একাডেমি, বাংলাদেশ শিশু একাডেমি গোপালগঞ্জ শাখা, ঘুঙুর নৃত্যালয় এবং অনিতা নৃত্যকলা একাডেমির শিল্পীরা দলীয় সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন।
এছাড়াও রাখাল কিশোর ঠাকুর, অর্চনা রায়, প্রফুল্ল কুমার বল, প্রতিমা রায়, বিদ্যুৎ বালা ও নবনিতা ভট্টাচার্য্যের একক সংগীত পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: