রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

শিরোনাম
দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও ৭ জন, পরবর্তী শুনানি ২৮ অক্টোবর সীমান্তে নারী-শিশুসহ ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ একসময়ের শান্তিময় শহর কুমিল্লায় এখন যানজট–জলজট ও জনজট একাদশ শ্রেণির ভর্তি: তৃতীয় ধাপে আবেদন করার সূচি প্রকাশ ফ্যাসিস্টদের পথ কী? জামায়াত আমিরের কাছে জানতে চাইলেন বিএনপি মহাসচিব ভারতে বিক্ষোভে ‘গোদি মিডিয়ার’ সাংবাদিকেরা কেন তোপের মুখে পূজার ছুটিতে পাহাড়–ঝরনায় যেতে চান, খাগড়াছড়ির যেসব জায়গা হতে পারে গন্তব্য নিয়োগ দেবে রেড ক্রিসেন্ট সোসাইটি, এইচএসসি পাসেই আবেদন দশম গ্রেডসহ তিন দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের সংবাদ সম্মেলন ধনীদের টেবিল ছেড়ে সাধারণের পাতে ক্যাভিয়ার, জেনে নিন রূপান্তরের কাহিনি

কুলাউড়ায় ১০ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার

মোহাম্মদ আজিজুল ইসলাম কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় অভিযান চালিয়ে ১০ বোতল বিদেশি মদসহ জমশেদ মিয়া (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) রাত ৭টা ২০ মিনিটের দিকে কুলাউড়া উপজেলার ১১ নম্বর শরীফপুর ইউনিয়নের মানগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে এসআই আহলাদ ইবনে জামিল, পিপিএম, এএসআই এনামুল হক, এএসআই মোঃ রাজিবসহ জেলা গোয়েন্দা শাখার একটি দল অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে জমশেদ পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য ও দেখানো মতে, বসতঘরের পেছনের খালি জায়গায় নতুন স্থাপিত একটি স্যানিটারি রিংয়ের ভেতর প্লাস্টিকের বস্তায় লুকিয়ে রাখা ১০ বোতল Officer’s Choice Blue Pure Grain Whisky উদ্ধার করা হয়। গ্রেপ্তার জমশেদ মিয়া মানগাঁও গ্রামের আশিক মিয়ার ছেলে। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জমশেদ দীর্ঘদিন ধরে ভারতীয় সীমান্ত এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রি করার কথা স্বীকার করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(ক) ধারায় কুলাউড়া থানায় মামলা করা হয়েছে। পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলামের নির্দেশনায় মৌলভীবাজার জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: