বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

শিরোনাম
চৌদ্দগ্রামে ১২ ঘণ্টার ব্যবধানে গৃহবধুসহ তিনজনের মৃত্যু শিবালয়ে ৩ লাখ ৭০ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ, কারখানা সিলগালা মুন্সীগঞ্জে এসএসসি ২০২৬-এ ভালো ফলাফলকারী শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের রাজকীয় বিদায় সংবর্ধনা কুলাউড়ার ভূকশিমইলে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করলেন প্রবাসী আতাউর রহমান কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় বলের পর ব্যাটেও দাপট, ডারউইন টেস্টের প্রথম দিন বাংলাদেশের বিশ্ববাজারে আবারও কমেছে তেলের দাম বিএনপির সব পদ ও মন্ত্রীসভা থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল ১৫ আগস্ট ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

কুলাউড়ার ভূকশিমইলে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করলেন প্রবাসী আতাউর রহমান

মোহাম্মদ আজিজুল ইসলাম, কুলাউড়া মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ২নং ভূকশিমইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেছেন বিশিষ্ট প্রবাসী সমাজসেবক ও কমিউনিটি নেতা হাজী আতাউর রহমান আতা। তিনি বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়া উপজেলার সার্বিক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত ১২ আগস্ট, বুধবার বিকেলে তাঁর স্বদেশ আগমন উপলক্ষে ‘ঐক্যবদ্ধ ভূকশিমইলবাসী’র উদ্যোগে ব্রাহ্মণবাজার থেকে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভূকশিমইল ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে গিয়ে শেষ হয়। সেখানে এক পথসভা ও গণসংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে সুসজ্জিত গাড়িতে করে তাঁকে নিজ বাড়িতে নিয়ে আসা হয়।

রসুলগঞ্জ বাজারের পথসভা ও সংবর্ধনা শেষে নিজ বাড়িতে ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড এবং ঐক্যবদ্ধ ভূকশিমইলবাসীর আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজসেবক হাজী চাঁন মিয়ার সভাপতিত্বে ও জুয়েল আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আতাউর রহমান আতা।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন স্পেন বিএনপির সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, সমাজসেবক হাজী তনজব আলী, আবুল কালাম, লাল মিয়া, ভাগুল মিয়া, ইউপি সদস্য শাহেদ আহমদ, সমাজসেবক আব্দুস সবুর, রহম আলী, তফাজুল হোসেন রাজা, আবুল হুসেন, সাহেদ আহমেদ, সেলিম খান প্রমুখ। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​সভায় নিজের বক্তব্যে হাজী আতাউর রহমান আতা বলেন, “১৯৯৬ সালে একটি রাজনৈতিক মামলা থাকায় আমাকে প্রবাসে যেতে হয়। দীর্ঘদিন প্রবাসে থাকলেও আমার মন পড়ে ছিল নিজ এলাকায়। প্রবাসে থেকে ব্যক্তিগতভাবে এবং বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে ইউনিয়নের হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। মসজিদ-ম মাদ্রাসায় অনুদান, দরিদ্র অসহায় রোগীদের চিকিৎসায় সহায়তা, সেলাই মেশিন ও ঢেউটিন বিতরণ এবং ঘর তৈরি করে দিয়েছি। বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময়ও এলাকার মানুষের পাশে ছিলাম।”

​তিনি আরও বলেন, এলাকার মানুষের খেদমত করার জন্য প্রবাসের আয়েশি জীবন ত্যাগ করে এলাকায় ছুটে এসেছি। আমার রাজনীতি ব্যক্তিগত স্বার্থের জন্য নয় মানুষের জন্য। এলাকার কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হয়, সে বিষয়ে আমি কাজ করব। সবার সহযোগিতায় ভূকশিমইল ইউনিয়নকে একটি আধুনিক ও সমৃদ্ধ মডেল ইউনিয়নে রূপান্তর করতে চাই।

​উল্লেখ্য, হাজী আতাউর রহমান আতা সংযুক্ত আরব আমিরাতস্থ আল আইন প্রাদেশিক বিএনপির সাধারণ সম্পাদক, বাংলাদেশ ও আমিরাত সরকার অনুমোদিত বাংলাদেশ সমিতির নির্বাহী সদস্য, কুলাউড়া সমিতির সিনিয়র উপদেষ্টা, ভূকশিমইল ওভারসিজ এসোসিয়েশনের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সহ-সভাপতি এবং বিজনেস এসোসিয়েশন আমিরাতের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

​পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণের মাধ্যমে অত্যন্ত আনন্দঘন ও শান্তিপূর্ণভাবে পুরো অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: