শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

শিরোনাম
সৌদির বিধিনিষেধে বাংলাদেশের ১১৪ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী ইউসুফের নির্জন হাট, উৎসবে পশুর ঢল একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করাসহ এনসিপির তিন দাবি দেবী দুর্গা: পৌরাণিক মহিমা থেকে মানবিক দর্শন নাটোরের বিচারক অংশ নিলেন অক্সফোর্ডের এআই আইন প্রোগ্রামে কাঠামোগত ফাঁদে আটকে আছে দেশের অর্থনীতি: হোসেন জিল্লুর রহমান তাঁরা এক বিসিএসে ক্যাডার হয়ে চাকরি করছেন, আরেকটিতে বাদ ‘ভেরিফিকেশনে’ লাখ টাকায় শুরু, ৫ বছরে আড়াই কোটি টাকার কোটপিনের ব্যবসা খালেদা বেগমের শিশুদের ইন্টারনেট ব্যবহার নিয়ে গুরুত্বপূর্ণ রায় ভারতের সুপ্রিম কোর্টের ঢাকা বিশ্ববিদ্যালয়ে উইন্টার কোর্স, উন্নয়নসংক্রান্ত নানা বিষয়ে হাতে–কলমে প্রশিক্ষণ

সরকারি নির্দেশনা উপেক্ষা করে রাতেও খোলা কুলাউড়ার শপিংমল-দোকানপাট

মোহাম্মদ আজিজুল ইসলাম, কুলাউড়া মৌলভীবাজার: সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার পর শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধ রাখার কথা থাকলেও মৌলভীবাজারের কুলাউড়ায় তা মানা হচ্ছে না। রাত ৮টার পরও বিভিন্ন শপিংমল ও ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রেখে কার্যক্রম চালানোর অভিযোগ উঠেছে।

সরকারি নির্দেশনায় বলা হয়েছে, ১৩ আগস্ট বৃহস্পতিবার থেকে রাত ৮টা থেকে সকাল ১১টা পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে।

সরেজমিনে বৃহস্পতিবার রাতে কুলাউড়া উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, রাত ৮টা পেরিয়ে রাত ১১টা পর্যন্তও অনেক শপিংমল ও দোকানপাট খোলা রয়েছে। ব্যবসায়ীরা স্বাভাবিকভাবেই বেচাকেনা চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে জানতে চাইলে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সানজিদা আক্তার বলেন, “আমি ওসিকে বলে দিয়েছি ব্যবস্থা গ্রহণ করার জন্য।”

অন্যদিকে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, “আমি এখনই ব্যবস্থা নিচ্ছি।”

তবে রাত ১০টা পেরিয়ে গেলেও সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো অভিযান বা কার্যকর ব্যবস্থা নিতে দেখা যায়নি বলে অভিযোগ স্থানীয়দের।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: