শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

শিরোনাম
৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার আহ্বান জামায়াতের দক্ষিণ এশিয়ার গণ-প্রত্যাখ্যান পর্বের শেষ কোথায় সৌদির বিধিনিষেধে বাংলাদেশের ১১৪ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী ইউসুফের নির্জন হাট, উৎসবে পশুর ঢল একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করাসহ এনসিপির তিন দাবি দেবী দুর্গা: পৌরাণিক মহিমা থেকে মানবিক দর্শন নাটোরের বিচারক অংশ নিলেন অক্সফোর্ডের এআই আইন প্রোগ্রামে কাঠামোগত ফাঁদে আটকে আছে দেশের অর্থনীতি: হোসেন জিল্লুর রহমান তাঁরা এক বিসিএসে ক্যাডার হয়ে চাকরি করছেন, আরেকটিতে বাদ ‘ভেরিফিকেশনে’ লাখ টাকায় শুরু, ৫ বছরে আড়াই কোটি টাকার কোটপিনের ব্যবসা খালেদা বেগমের

উপবন এক্সপ্রেসে অসুস্থ হয়ে বরমচালের যাত্রীর মৃত্যু

মোহাম্মদ আজিজুল ইসলাম কুলাউড়া প্রতিনিধি: সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনে অসুস্থ হয়ে মো. জসিম উদ্দিন নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) ভোর ৫টার দিকে ট্রেনের একটি বগিতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ট্রেনে যাত্রার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জসিম উদ্দিন। এ সময় সহযাত্রীরা তাকে সহযোগিতা ও সেবা-শুশ্রূষা করেন। একপর্যায়ে তার মৃত্যু হয়।

সহযাত্রীদের তথ্য অনুযায়ী, তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে গিয়েছিলেন। তার সঙ্গে থাকা ব্যাগে বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া গেছে। ঘটনার পর রেলওয়ে পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। পরে কমলাপুর রেলওয়ে থানার কর্মকর্তারা মরদেহটি নিয়ে যান। বর্তমানে মরদেহটি কমলাপুরে রয়েছে বলে জানা গেছে। নিহত মো. জসিম উদ্দিনের পিতা মৃত মুসলিম উল্লাহ ও মাতা মৃত পাখি বেগম। তার বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের মহলাল, রফিনগর গ্রামে। মৃত্যুর সঠিক কারণ ও অন্যান্য বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে বিস্তারিত জানা যাবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: